"ধর্মীয় পরিচয় জানতে চেয়ে" হামলা! মহারাষ্ট্রে ধৃতের সঙ্গে ISIS যোগের অভিযোগ

মহারাষ্ট্রের (Maharashtra incident) মিরা রোডে পহেলগামের ধাঁচে এক নৃশংস হামলাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ধর্মীয় পরিচয় জানতে চেয়ে এবং 'কলমা' পড়তে না পারায় দুই নিরাপত্তারক্ষীকে (Security guard) ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ এক যুবকের বিরুদ্ধে! ধৃত যুবকের নাম জইব জুবায়ের আনসারি (৩১)। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, অভিযুক্তের সঙ্গে আইএসআইএস (ISIS)- যোগ থাকতে পারে।
Sponsored

পুলিশ সূত্রে খবর, আক্রান্ত দুই নিরাপত্তারক্ষীর নাম রাজকুমার মিশ্র ও সুব্রত সেন। তাঁরা মিরা রোড এলাকায় একটি নির্মীয়মাণ বহুতলে পাহারার দায়িত্বে ছিলেন। মঙ্গলবার ভোর আনুমানিক ৪টে নাগাদ অভিযুক্ত জইব জুবায়ের আনসারি সেখানে এসে তাঁদের ধর্মীয় পরিচয় জানতে চান। এরপর তাঁদের জোর করে 'কলমা' পড়তে বলা হয়। নিরাপত্তারক্ষীরা তা অস্বীকার করলে আনসারি আচমকাই ছুরি বের করে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়েন। রাজকুমার মিশ্রর আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুব্রত সেন নামে আরেক রক্ষী সামান্য আহত হয়েছেন। আরও পড়ুনঃ লাস্যময়ীর সঙ্গে ‘সিঙ্ঘম’ অফিসার অজয়ের ফুর্তি! ভিডিও প্রকাশ্যে এনে খোঁচা মহুয়ার
ঘটনার পরপরই অভিযুক্ত এলাকা থেকে চম্পট দেয়। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাঁকে শনাক্ত করে। দেড় ঘণ্টার মধ্যেই ভাড়াবাড়ি থেকে আনসারিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে বেশ কিছু আপত্তিকর নথিপত্র ও সামগ্রী উদ্ধার করা হয়েছে।
তদন্তকারীদের দাবি, অভিযুক্ত উচ্চশিক্ষিত। ২০১৯ সাল পর্যন্ত তিনি আমেরিকায় ছিলেন। পড়াশোনা শেষ করে ভারতে ফেরার পর থেকেই তিনি উগ্রবাদী মতাদর্শের প্রতি ঝুঁকে পড়েন। অভিযুক্ত ওই এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। তাঁর বাড়িওয়ালা সম্প্রতি তাঁকে ৫ মে-র মধ্যে ঘর খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই মানসিক চাপ নাকি অন্য কোনো বড়সড় নাশকতার ছক হিসেবে এই হামলা— তা খতিয়ে দেখছে এটিএস (ATS) এবং স্থানীয় পুলিশ।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
2h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
4h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
6h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
9h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
22h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
22h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
22h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
22h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
23h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
23h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
1d ago
