বাংলাদেশে সংখ্যালঘু ভোট টানতে মৃত দীপু দাসের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ ইউনূসের

মাঝে কেবল একটা দিন, তারপরেই বাংলাদেশে সাধারণ নির্বাচন (Bangladesh Election)। তার আগে বাংলাদেশের সংখ্যালঘু ভোট টানতে দীপু দাসের (Dipu Das) পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা ইউনূস সরকারের! হাসিনা সরকারের (Sheikh Hasina) পতনের পর থেকেই কার্যত সেদেশের সংখ্যালঘুদের উপর মর্মান্তিকভাবে নির্যাতন করা হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। একের পর এক হিংসা, রক্তপাত, মৃত্যুর ঘটনা সামনে এসেছে। অন্তর্বর্তী ইউনূস সরকার অধীনস্থ বাংলাদেশের পুলিশ প্রশাসন সেক্ষেত্রে শুধুমাত্র নীরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে। এই আবহে নয়া পন্থায় সংখ্যালঘু ভোট পেতে মরিয়া ইউনূস।
Sponsored

গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় মর্মান্তিকভাবে পুড়িয়ে মারা হয়েছিল সেদেশের সংখ্যালঘু যুবক দীপু দাসের। প্রথমে তাঁকে টেনে হিঁচড়ে কারখানার বাইরে আনে উন্মত্ত জনতা। তারপরেই তাঁকে মারতে মারতে বিক্ষুব্ধ জনতা সোজা নিয়ে যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে। সেখানে গাছে দীপুর দেহ বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়। ২৩ ডিসেম্বর পরিস্থিতির চাপে পড়ে নিহত দীপু দাসের বাড়ি পরিদর্শন করতে শিক্ষা উপদেষ্টা ড. সিআর আবরারকে পাঠান ইউনূস। আরও পড়ুন: বিজেপিশাসিত রাজ্যে ‘দুর্নীতির জেরে’ আত্মহত্যা কনস্টেবলের!
Sponsored

মঙ্গলবার মহাম্মদ ইউনূসের ফেসবুক পেজে জানানো হয়েছে, ৫০ লাখ টাকা আর্থিক সহায়তা করা হবে দীপু দাসের পরিবারকে। যার মধ্যে বাড়ি তৈরির জন্য ২৫ লাখ, দীপু দাসের বাবা ও স্ত্রীকে ১০ লাখ করে টাকা দেওয়া হবে। এছাড়াও, ৫ লাখ টাকা তাঁদের শিশুকন্যাকে ফিক্সড ডিপোজিত করিয়ে রাখার কথাও বলা হয়েছে। মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেন, 'দীপু দাসের খুন এমন এক অপরাধ। যে আর্থিক সাহায্য সরকার করছে তা প্রাণের থেকে বেশি কিছু নয়। রাষ্ট্র নিশ্চয়ই এর বিচার করবে।'
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
7h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
7h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
7h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
8h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
8h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
8h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
9h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
10h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
11h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
11h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
11h ago
