বাংলাদেশে জেলবন্দি মৃত্যু বিখ্যাত সঙ্গীত শিল্পীর

বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পীর জেলবন্দি অবস্থাতে মৃত্যু! প্রলয় চাকী (Pralay Chaki) বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পীর পাশাপাশি আওয়ামী লিগের সংস্কৃতিবিষয়ক সম্পাদকও ছিলেন। পরিবারের অভিযোগ পুলিশি নির্যাতনের জেরেই মৃত্যু হয়েছে গায়কের। গত রবিবার ৯ টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
Sponsored

গত ১৬ ডিসেম্বর পাবনা শহরের দিলালপুরের নিজের বাড়ি থেকে প্রলয় চাকীকে আটক করা হয়। পরে গত ৪ আগস্টের একটি বিস্ফোরক মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হয়। তিনি হৃদ্রোগ, ডায়াবেটিসসহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন।
পাবনা কারাগারের জেল সুপার মহাম্মদ ওমর ফারুক জানান, গত শুক্রবার সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আরও পড়ুন: ’থিম কান্ট্রি’ আর্জেন্টিনা, ২২ জানুয়ারি কলকাতা বইমেলার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
Sponsored

প্রলয় চাকীর ছেলে সোনি চাকী অভিযোগ করেন, কারাগারে তাঁর বাবাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। বাবার বিরুদ্ধে কোনো মামলা ছিল না দাবি করে তিনি বলেন, 'কারাগারে বাবার অবস্থা গুরুতর হলেও কর্তৃপক্ষ প্রথমে আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।'
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
7h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
7h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
7h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
7h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
8h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
8h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
9h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
10h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
11h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
11h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
11h ago
