Site Logo

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

EBBS Desk·
মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার গভীর রাতে হোসেন ইকবাল নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আল-কায়দার (Al Qaeda) নামে আত্মঘাতী হামলার (suicide attack) হুমকি দেওয়ার অভিযোগ ওই ব্যক্তির বিরুদ্ধে। ভবানীপুর থানা ও বেঙ্গল এসটিএফ (Bengal STF) ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তার আদৌ কোনও জঙ্গি যোগ রয়েছে কি না, খোঁজ খবর শুরু করেছে।

Sponsored

Sranchi In Article

এসটিএফ-এর এসিপি সলোমন নিশা কুমার জানিয়েছেন, ১৪ মে বৃহস্পতিবার ভবানীপুর থানায় একটি হুমকি মেল আসে। দাবি করা হয়, আল কায়দার সাহায্য নিয়ে আত্মঘাতী হামলা চালানো হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর। এরপরই ভবানীপুর থানা ঘটনার তদন্তে নেমে জানতে পারে হোসেন ইকবাল নামে এক ব্যক্তি ওই হুমকি মেল পাঠিয়েছে। এরপরই গার্ডেনরিচের (Garden Reach) বাসিন্দা হোসেন ইকবালকে গ্রেফতার করে এসটিএফ (Bengal STF)। গার্ডেনরিচ থানার পুলিশের সহযোগিতায় শুক্রবার রাতেই তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রী 

জিজ্ঞাসাবাদে উঠে আসে হোসেন গার্ডেনরিচের (Garden Reach) আব্বাস লেন এলাকার বাসিন্দা। পেশায় পাটের ব্যবসায়ী। কিন্তু যে মহিলার নামে ওই মেলটি এসেছে, তার সঙ্গে হোসেনের যোগ কি, তা নিয়ে প্রশ্ন ওঠে। হোসেনের দাবি, মহিলাকে তিনি আগে থেকে চিনতেন। দুজনের মধ্যে ব্যবসায়িক শত্রুতা থাকার ইঙ্গিত মিলেছে। সেক্ষেত্রে ব্যবসায়িক শত্রুতার কারণে হোসনকে ফাঁসানোর জন্য এই মেল পাঠানো হয়েছিল, কি না তা যেমন তদন্ত করে দেখা হচ্ছে। তেমনই ওই মহিলা বা হোসেনের জঙ্গি যোগের তদন্ত চালাচ্ছে পুলিশ।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →