ভিনরাজ্যে ফের মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের, মুম্বইয়ে রেললাইনের ধারে মিলল দেহ

ফের ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু (Migrant Worker Death)। মুম্বইয়ের একটি রেললাইনের ধারে উদ্ধার বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষত-বিক্ষত দেহ। দেহ গ্রামে ফিরতেই শোকের পাশাপাশি ক্ষোভে ফেটে পড়েছেন মৃতের পরিবার ও গ্রামবাসীরা।
Sponsored

মৃত শ্রমিকের নাম আলফাজ মন্ডল (৩২)। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার অন্তর্গত বালতি নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের বালতি মাঝেরপাড়ায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় সাত বছর আগে কাজের খোঁজে মুম্বইয়ে যান আলফাজ। সেখানে একটি মেট্রো রেলস্টেশন নির্মাণ প্রকল্পে ঠিকাদারের অধীনে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। মুম্বইয়ের ঢাকিয়ার রোড এলাকায় থাকতেন আলফাজ। আরও পড়ুন: ফ্রিজে জেঠিমার দেহ রেখে বিয়ে! যুবকের কাণ্ড ঘিরে চাঞ্চল্য দাসপুরে
Sponsored

পরিবারের দাবি, গত ২ ফেব্রুয়ারি রাত প্রায় আটটা নাগাদ কাজ শেষ করে ট্রেনে করে ঢাকিয়ার রোডে ফিরছিলেন আলফাজ। এরপর থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর রাত প্রায় দুটো নাগাদ পুলিশ মুম্বই মসজিদ বন্দর রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে তাঁর রক্তাক্ত ও ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে। মঙ্গলবার সকালে এই মৃত্যুর খবর জানানো হয় পরিবারের সদস্যদের। এই ঘটনাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে। কীভাবে নিখোঁজ হলেন আলফাজ তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এখনও পর্যন্ত স্পষ্ট কোনও উত্তর মেলেনি, ফলে মৃত্যুর কারণ নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। মৃতের ভাই জিন্না আলি ও আত্মীয় শফিকুল গাজীর অভিযোগ, ঠিকাদারের অধীনে কর্মরত কিছু শ্রমিক দীর্ঘদিন ধরেই আলফাজকে হেনস্থা করছিল। তাঁকে ‘বাঙালি’ এবং এমনকি ‘বাংলাদেশি’ বলেও কটূক্তি করা হত। এই বিষয়টি আলফাজ ফোনে পরিবারকে জানিয়েছিলেন বলে দাবি তাঁদের।
Sponsored

পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে, এই মৃত্যুর পেছনে ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের উপর নির্যাতনের যোগ থাকতে পারে। সঠিক ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছেও বিচার চেয়ে আবেদন জানানো হয়েছে। খবর পেয়ে মৃতের বাড়িতে পৌঁছান স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁরা শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
Just now

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
13h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
13h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
14h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
14h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
14h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
14h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
15h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
16h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
17h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
17h ago
