অল্পের জন্য রক্ষা পেলেন বিদায়ী মন্ত্রী বীরবাহা! দুর্ঘটনায় দুমড়ে গেল কনভয়ের পাইলট কার

নির্বাচনী (West Bengal Election 2026) প্রচারের মাঝে পথ দুর্ঘটনা! সামান্যর জন্য রক্ষা পেলেন রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা বিনপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বীরবাহা হাঁসদা (Birbaha Hansda)। শুক্রবার রাতে ১৬ নম্বর জাতীয় সড়কের বীরশিবপুর উড়ালপুলের উপর দুর্ঘটনাটি ঘটে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন বীরবাহা হাঁসদা, তবে আহত হয়েছেন দুই পুলিশকর্মী। আরও পড়ুন: H1B ভিসা নিয়ে নতুন বিল! চ্যালেঞ্জের মুখে ভারতীয়দের চাকরি
Sponsored

শুক্রবার রাতে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম থেকে সড়কপথে কলকাতা আসছিলেন বীরবাহা হাঁসদা। রাত ১২টা নাগাদ উলুবেড়িয়ার বীরশিবপুর ফ্লাইওভারের কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের পাইলট কারটি সজোরে ধাক্কা মারে একটি দাঁড়িয়ে থাকা কন্টেনারের পিছনে। ধাক্কার তীব্রতায় পুলিশের গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। গাড়িতে থাকা পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (ASI) এবং একজন কনস্টেবল গুরুতর জখম হন। তাঁদের উদ্ধার করে দ্রুত উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ছুটে যান মন্ত্রী বীরবাহা হাঁসদা, মন্ত্রী পুলক রায়, উলুবেড়িয়া পূর্ব তৃণমূল প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্যরা। পরে বীরবাহা কলকাতার উদ্দেশ্যে রওনা দেন।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
3h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
5h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
6h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
9h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
22h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
23h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
23h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
23h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
23h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
23h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
1d ago
