এই নির্বাচন আর-পার: উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলার সঙ্গে বাংলার তুলনা দিলীপের!

সারা দেশে পরিবর্তন হলেও বাংলায় হয়নি। এবার পরিবর্তন হবে। আর তার জন্য বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) যুক্তি, গোটা দেশে কোথাও বোমা বন্দুক বা খুন যখম নেই। শুধু বাংলাতেই খুনোখুনি। তাই এবার বাংলায় পরিবর্তন হবে।
Sponsored

যেখানে বিজেপির কেন্দ্র সরকারের পরিসংখ্যান জানাচ্ছে, দেশের সবচেয়ে সুরক্ষিত শহর (safest city) কলকাতা। অপরাধ, বিশেষত নারী ঘটিত অপরাধে দেশের শীর্ষে উত্তর প্রদেশ, জানাচ্ছে কেন্দ্রের রিপোর্ট। বাংলায় ভোটে জিততে সেই উত্তর প্রদেশের তুলনা বাংলার সঙ্গে করছেন দিলীপ। উন্নাও বা হাথরসের মতো ঘটনাকে অপরাধ বলে যে বিজেপি স্বীকারই করে না, তাও স্পষ্ট দিলীপের কথায়।
Sponsored

জলপাইগুড়িতে একটি জন সংকল্প সভায় দিলীপ ঘোষ দাবি করেন, অনেক সহ্য করেছি। সারা দেশে পরিবর্তন হল। সারা দেশে কোনও বোম বন্দুক নেই। উত্তরপ্রদেশ, বিহারে আইনশৃঙ্খলা কত ভালো। বাংলায় তেমন শাসনের জন্য পরিবর্তন প্রয়োজন।
Sponsored

বাস্তবে বাংলায় বিজেপির সরকার গঠিত হলে বাংলার মানুষের কি পরিণতি হবে তাও দিলীপ ঘোষের কথা স্পষ্ট। তিনি দাবি করেন, উত্তরপ্রদেশ, দিল্লি, অসমে অপরাধ করলে মুখ্যমন্ত্রীরা অপরাধীদের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার (bulldoze) নির্দেশ দেন। কোর্টের বিচারে ফাঁসি হবে। নাহলে সরকার গুঁড়িয়ে দেবে। অর্থাৎ নিজের কথাতেই দিলীপ ঘোষ বুঝিয়ে দিলেন বিজেপি শাসিত রাজ্যে কীভাবে মুখ্যমন্ত্রীরা আইনের ঊর্ধ্বে উঠে মানুষের উপর অত্যাচার করে।
Sponsored

Sponsored

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সব নেতারা এদিক ওদিক ছোটাছুটি করছেন ভোট ধরতে। আর এই নির্বাচনের গুরুত্ব বিজেপির কাছে কতটা, জলপাইগুড়ির সভায় বোঝালেন দিলীপ। তিনি স্পষ্ট জানান, এবারের লড়াই জোরদার হবে। আর-পার হবে। জলপাইগুড়ি জেলায় সবকটা আসন জিততে মাঠে নামতে হবে।
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
9h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
9h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
9h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
10h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
10h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
10h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
11h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
12h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
13h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
13h ago
