Site Logo

কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি.কম ও সিএমএ-র পরীক্ষা একই সঙ্গে! দিন বদলের আর্জি TMCP-র

EBBS Desk·
কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি.কম ও সিএমএ-র পরীক্ষা একই সঙ্গে! দিন বদলের আর্জি TMCP-র

একদিকে কেরিয়ারের পরীক্ষা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের আবশ্যিক পরীক্ষা। কমার্সের পড়ুয়াদের জন্য উভয় সংকট। কলকাতা বিশ্ববিদ্যালয় যেভাবে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার রুটিন দিয়েছে, তাতে সমস্যায় পরীক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) পরীক্ষা ও সর্বভারতীয় সিএমএ-র (CMA) পরীক্ষা একই সঙ্গে পড়ে গিয়েছে। ফলে যে কোনও একটিকে বেছে নিতে বাধ্য হতে হচ্ছে পরীক্ষার্থীদের। এবার সেই সমস্যা নিয়ে কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্যকে (Vice-chancellor) চিঠি লিখলেন তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) ভাইস প্রেসিডেন্ট সুদীপ রাহা। আবেদন করা হল বিশ্ব বিদ্যালয়ের রুটিন বদলের।

Sponsored

Sranchi In Article

একই সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি.কমের চার বছরের ও তিন বছরের উভয় পাঠক্রমের পরীক্ষার্থীরাই এই সমস্যার মুখে। সর্বভারতীয় স্তরের সার্টিফায়েড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট (CMA) কোর্সের বাৎসরিক পরীক্ষা পড়েছে ১১ জুন থেকে ১৮ জুন পর্যন্ত। এই সময়ের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (CU) পরীক্ষাও পড়েছে। একদিকে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার্থীদের জন্য আবশ্যিক। না হলে তাদের বছর নষ্টের সম্ভাবনা। অন্যদিকে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার্থীরা সর্বভারতীয় সিএমএ পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে, ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে যে সার্টিফিকেট তাঁদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন : শিক্ষাক্ষেত্রেও এবার বেসরকারীকরণের হাওয়া! রাজ্যে ‘বিদ্যাঞ্জলি’ প্রকল্প চালুর তোড়জোড়

সেই কারণেই তৃণমূল ছাত্র পরিষদের তরফে এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দিন বদলের আর্জি জানানো হয়েছে। সুদীপ রাহা নিজের চিঠিতে স্পষ্ট উল্লেখ করেছেন চার বছরের কোর্সের পরীক্ষার্থীদের পাঁচদিন রুটিন সমস্যা - ১১, ১৩, ১৫, ১৭ ও ১৮ জুন। অন্যদিকে তিন বছরের কোর্সের পরীক্ষার্থীদের সমস্যা ১২ ও ১৬ জুনের পরীক্ষায়। সেক্ষেত্রে উপাচার্য আশুতোষ ঘোষকে চিঠি দিয়ে টিএমসিপির (TMCP) তরফে আবেদন করা হয়েছে, যেন তিনি এই বিষয়টিতে হস্তক্ষেপ করে পরীক্ষার্থীদের সমস্যার সমাধান করেন।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →