এসআইআর তালিকায় 'ডিলিটেড', ক্যানিং-এ আতঙ্কে মৃত্যু বৃদ্ধার!

ফের বাংলায় এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ (SIR Controversy Death)! বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত তালদি পঞ্চায়েতের পূর্ব বয়ারসিং দক্ষিণপাড়া গ্রামে। মৃতার নাম অমিত্রী মাইতি (৬০)। শেষ পাওয়া সাপ্লিমেন্টরি তালিকায় অমিত্রীর নাম 'ডিলিটেড' দেখায়। পরিবারের অভিযোগ, ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার পর থেকেই ওই বৃদ্ধা রীতিমত দুশ্চিন্তায় ছিলেন। প্রতিনিয়ত প্রতিবেশী ও মেয়েদের বলতেন, 'আমার কিছু হবে নাতো?যদি বাংলাদেশে পাঠিয়ে দেয় মেয়েদের কে দেখবে?' ইদানিং রেশন ধরতে গিয়েছিলেন,সেখানেও জানিয়ে দেওয়া হয় ভোটার তালিকায় নাম না থাকলে রেশন পাওয়া যাবে না। এমন সব শুনে আরো মানসিক ভাবে ভেঙে পড়েন ওই মহিলা। বুধবার রাতে চিন্তায় আরো বেশি কান্নাকাটি শুরু করে। তারপরেই বৃহস্পতিবার হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বৃদ্ধার। আরও পড়ুন: কালিয়াচক কাণ্ডে ISF প্রার্থী-সহ গ্রেফতার ১৮
Sponsored

জানা গিয়েছে পরিচারিকার কাজ করতেন অমিত্রী। কিন্তু এর মাঝে হঠাৎ এসআইআর তালিকায় নাম না থাকায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন তিনি। শেষ বয়সে কোথায় যাবেন আর কীভাবেই বা আবেদন জানাবেন পরবর্তী ধাপের জন্য সেই নিয়েই চিন্তা করছিলেন তিনি জানিয়েছে প্রতিবেশীরা। এক প্রতিবেশী রাজিয়া সরদার জানিয়েছেন, "ভোটর তালিকায় নাম বাদ পড়ায় সবসময় কান্নাকাটি করতো। বলতো,আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আমার দুটো মেয়ের কি হবে?এসআইআর এ নাম বাদ পড়ায় সেই আতঙ্কে মৃত্যু হয়েছে আমিত্রী মাইতির।" ১৩৮ ক্যানিং পশ্চিম বিধানসভার বিদায়ী বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ রাম দাস অভিযোগ করে বলেছেন,"এসআইআর শুরু থেকেই সাধারণ মানুষকে হয়রানি করছে বিজেপি শাসিত সরকার ও নির্বাচন কমিশনার। এই এসআইআর এর আতঙ্কে সারা পশ্চিমবঙ্গ জুড়ে মৃত্যু মিছিল। আমার ক্যানিং পশ্চিমের এক মহিলার নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে যায়,সেই আতঙ্কে মৃত্যু হয় আমিত্রী মাইতির।খুব দুঃখজনক ঘটনা। আমরা অসহায় ওই পরিবারের পাশে রয়েছি।"
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
3h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
6h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
9h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
10h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
13h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
