Site Logo

লোকসভার আসন বেড়ে ৮৫০-এর প্রস্তাব: জনসংখ্যা নয়, আসন ঠিক করবে ডিলিমিটেশন কমিশন!

EBBS Desk·
লোকসভার আসন বেড়ে ৮৫০-এর প্রস্তাব: জনসংখ্যা নয়, আসন ঠিক করবে ডিলিমিটেশন কমিশন!

জনগণনা নয়, লোকসভার আসন কোন রাজ্যে কত, এমনকি গোটা দেশে কত হবে এবার তা নির্ধারণ করবে ডিলিমিটেশন কমিটি। সংবিধানের ধারা সংশোধন করে (Constitution amendment) নতুন ডিলিমিটেশনের (delimitation) মাধ্যমে লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার যে প্রস্তাব আনতে চলেছে কেন্দ্রের স্বৈরাচারী মোদি সরকার, তার খসড়া প্রকাশ্যে আসতেই শুরু রাজনৈতিক চাপানোতর। গোটা দেশে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন আবহে সংসদে লোকসভার আসন (Loksabha seat) বৃদ্ধি নিয়ে যে প্রস্তাব কেন্দ্রের সরকার আনতে চলেছে, তাতে জনগণনার (census) ভিত্তিতে আর আসন নির্ধারিত হবে না, এমনই প্রস্তাব পেশ হবে।

Sponsored

Sranchi In Article

চলতি বছরেই দেশে জনগণনার কাজ শুরু করতে চলেছে কেন্দ্রের মোদি সরকার, বিরোধীদের চাপে পড়ে এমনটাই ঘোষণা ও পরিকল্পনা হয়েছে। কিন্তু সেই জনগণনা কোনও কাজে লাগবে না জনগণের প্রতিনিধি নির্বাচনে। লোকসভার আসন বাড়বে। কিন্তু জনগণনা ধরে আসন বন্টন হবে না। সেই আসন (Loksabha seat) কোন রাজ্যে কত হবে, তা হিসাব করবে কেন্দ্রের তৈরি করা ডিলিমিটেশন কমিটি (Delimitation Committee)। সংবিধান সংশোধনের (Constitution amendment) প্রস্তাবে এমনটাই প্রস্তাব করেছে কেন্দ্রের সরকার।

সংবিধানের ১৩১ ধারায় (Article 131) লোকসভার আসন বন্টনের যে প্রস্তাবনা রয়েছে তা অনুযায়ী জনসংখ্যার ভিত্তিতে লোকসভা কেন্দ্র নির্ধারিত হয়। ২০১৪ সাল থেকে গোটা দেশে সেই জনগণনাই করেনি বিজেপি সরকার। ফলে দেশের জনসংখ্যা বাড়লেও লোকসভার আসন বাড়েনি। এবার মোদি সরকার চাইছে লোকসভার আসন বাড়াতে। সেখানে প্রয়োজন জনগণনা। সেই কাজ শুরু হলেও আদতে তা বাস্তবিকভাবে শুরু হবে ২০২৭ সালে। তবে জনগণনা না হলে কীভাবে লোকসভার আসন বাড়বে?

আরও পড়ুন : কংগ্রেসের সরকার হলে বাদ পড়া ভোটারদের নাম উঠবে: অভিষেকের সুরে প্রতিশ্রুতি রাহুলের!

এই প্রশ্নের উত্তরেই কেন্দ্রের সরকার সংবিধানের ১৩১ ধারা সংশোধনের প্রস্তাব করেছে। সেখানে প্রস্তাব করা হয়েছে লোকসভার আসন বাড়িয়ে ৮৫০ করা হবে। সেই সঙ্গে সংশোধন করা হবে ৮২ নম্বর ধারা। যেখানে বলা হয়েছে জনসংখ্যার ভিত্তিতে লোকসভার আসন নির্ধারিত হবে। অর্থাৎ এখন থেকে আর জনসংখ্যার (census) ভিত্তিতে নির্ধারিত হবে না লোকসভার আসন (Loksabha seat)। কোন রাজ্যে কত লোকসভা আসন হবে তা নির্ধারণ করবে ডিলিমিটেশন কমিশন। আর ২০২৭ জনগণনার আগেই তৈরি করে ফেলা হবে সেই ডিলিমিটেশন কমিশন। তারাই ঠিক করে দেবে দেশের ৮৫০ লোকসভা আসন কীভাবে নির্ধারিত হবে।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →