Site Logo

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

EBBS Desk·
জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের কথা নিজে শুনছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সোমবারও আরও একবার সেই কর্মসূচি। সল্টলেকের থেকে দলীয় কার্যালয়ে বসবেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে বাংলায় আয়ুষ্মান ভারত (Ayushaman Bharat) প্রকল্প শুরু করার প্রথম ধাপ নেওয়া হবে সোমবার। দিল্লি গিয়ে মউ (MoU) স্বাক্ষর করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

Sponsored

Sranchi In Article

মুখ্যমন্ত্রীর জনতার দরবার কর্মসূচিতে গত কয়েক সপ্তাহে দেখা গিয়েছিল একাধিক চাকরিপ্রার্থী সংগঠনের ভিড়। চাকরিহারারা সমাধান চেয়ে দ্বারস্ত হয়েছিলেন মুখ্যমন্ত্রীর। যদিও তাঁদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সমাধানের রাস্তা বের হয়নি জনতার দরবার (Janatar Darbar) থেকে। আজ কোন সমস্যায় সমাধানের পথ দেখাবেন মুখ্যমন্ত্রী তা স্পষ্ট হবে বেলা ১০টার পর।

আরও পড়ুন : ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যের মানুষের স্বাস্থ্য বীমার কেন্দ্রীয় প্রকল্প এবার চালু হবে বাংলায়। আয়ুষ্মান মন্দির চুক্তিতে এই প্রকল্পে নাগরিকদের তথ্য সংগ্রহ করে তাদের স্বাস্থ্য বীমার আওতায় আনা হবে। যার ফলে ভিন রাজ্যে গিয়েও তাঁরা স্বাস্থ্য বীমার সুবিধা পাবেন। সেইসঙ্গে রাজ্যে স্বাস্থ্য সাথী প্রকল্পে যত সংখ্যক হাসপাতাল যুক্ত ছিল তার থেকেও আয়ুষ্মান ভারত প্রকল্পে বাড়ছে হাসপাতালে সংখ্যা, আগেই জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই প্রকল্পের পথ চলার সূচনা। দিল্লি গিয়ে রাজ্যকে সেই প্রকল্পে যুক্ত করার মউ (MoU) স্বাক্ষর সোমবার করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →