বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) উৎসবের মরশুমে নবান্নকে (Nabanna) বিদায় জানাতে চলেছেন। সব ঠিকঠাক থাকলে আগামী মাতৃপক্ষেই মহাকরণে (Mahakaran) ফিরছে মুখ্যমন্ত্রী দফতর! তবে শুভেন্দু একা নন, শোনা যাচ্ছে আরও পাঁচ মন্ত্রীর দফতরে সংস্কার হয়ে যাওয়ায় তাঁরাও দেবীপক্ষ শুরুর আগেই সম্ভবত নবান্ন থেকে রাইটার্স বিল্ডিংয়ে ফিরতে চলেছেন। মহাকরণ জুড়ে দ্রুততার সঙ্গে শেষ মুহূর্তের কাজ চলছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সচিবালয়ের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে বলে খবর মিলেছে।
আরও পড়ুন: ভুল চিকিৎসায় বাদ পড়েছিল অ্যাপেনডিক্স, কুণালের উদ্যোগে আজই মুখ্যমন্ত্রীর থেকে সাহায্য পাবেন গোপাল
২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শাসনভার গ্রহণের পর ঠিক দুই বছরের মাথায় ২০১৩ সালে তিনি প্রশাসনিক দফতর মহাকরণ থেকে সরিয়ে নবান্নে নিয়ে যান। এতদিন সেখান থেকেই কাজকর্ম চলছিল। চলতি বছরের বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হওয়ার পর নবান্ন ফলকে নীলের পরিবর্তে লেগেছে গেরুয়া রং। তবে বর্তমান মুখ্যমন্ত্রী প্রথম থেকেই মহাকরণে দফতর ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন। এবার পূর্ত দপ্তর সূত্রে জানা গেল, সম্ভবত মহালয়ার মধ্যেই মহাকরণে মুখ্যমন্ত্রীসহ ছয় মন্ত্রীর ঘরের সংস্কারের কাজ শেষ হয়ে যাবে। অত্যন্ত দ্রুততার সঙ্গে মুখ্য সচিব ডিজি সহ গুরুত্বপূর্ণ কয়েকজন হামলার দফতর সাজিয়ে তোলার কাজ চলছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী ছাড়াও মন্ত্রী দিলীপ ঘোষ,অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ সারোদ মুখোপাধ্যায় এবং অজয় পোদ্দাররা মহাকরণে বসবেন।
পূর্তমন্ত্রী অজয় পোদ্দার ইতিমধ্যেই আধিকারিকদের সঙ্গে বৈঠক করে দ্রুত সংস্কারের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। প্রাথমিক কাজ শেষ হলে আগামী দিনে ঐতিহ্যবাহী ভবনের বাকি অংশ সংস্কার কীভাবে হবে তা নিয়েও আলোচনা চলছে। আদানি গ্রুপকে এই দায়িত্ব দেওয়া হতে পারে বলে জল্পনা ছড়িয়েছে। তবে আপাতত মুখ্যমন্ত্রী সহ ছয় মন্ত্রীর দপ্তর কাজের উপযোগী করে তোলার জন্য দিনরাত এক করে সংস্কার চলছে মহাকরণে। সম্ভবত দুর্গাপুজোর আগেই মুখ্যমন্ত্রী মহাকরণে বসে সরকার পরিচালনা করতে চলেছেন।
















