ফের DA-র দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ - বিশৃঙ্খলা

রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই এবারের বাজেটে সরকারি কর্মীদের মহার্ঘ্যভাতা বা ডিএ ৪% বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু তারপরেও বকেয়া DA-এর দাবিতে ফের (DA protest West Bengal) বিক্ষোভে নেমেছেন সরকারি কর্মীরা। বিক্ষোভকারীদের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এখনও DA-এর ২৫ শতাংশ মেটানো নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি রাজ্যের তরফ থেকে। এই অভিযোগ (Government Employees Agitation) তুলে বৃহস্পতিবার ‘কালীঘাট অভিযান’-এর ডাক দিয়েছিল ‘সংগ্রামী যৌথ মঞ্চ’-সহ রাজ্য সরকারের একাধিক সংগঠন।
Sponsored

বেলা ১টা নাগাদ মেট্রো চ্যানেল এলাকা থেকে মিছিল শুরু করেন সরকারি কর্মীরা। তবে পুলিশের তরফে এই মিছিলের অনুমতি দেওয়া হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগেভাগেই বিভিন্ন জায়গায় ব্যারিকেড বসায় পুলিশ। লিন্ডসে স্ট্রিটের কাছে রাস্তা বন্ধ করে দেওয়া হয়, পরে মিছিলটি ধর্মতলা এলাকায় আটকে দেওয়া হয়। মিছিল থামিয়ে দেওয়ায় ধর্মতলাতেই অবস্থান বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী বা মুখ্যসচিবের সঙ্গে আলোচনা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণভাবে কালীঘাট যাওয়ার অনুমতি না মিললে তাঁরা সেখানেই ধর্নায় বসবেন এবং বিকেল চারটেয় সাংবাদিক সম্মেলন করবেন। একই সঙ্গে তাঁরা অন্তত হাজরা পর্যন্ত যাওয়ার অনুমতির আবেদন জানান পুলিশের কাছে। এই বিক্ষোভের জেরে যান চলাচল বন্ধ হয়ে যায় ধর্মতলাতে। আরও পড়ুন: জমি সংক্রান্ত বিবাদ নিয়ে ধুন্ধুমার শিলিগুড়ি
এই বিক্ষোভের জেরে শহরের গুরুত্বপূর্ণ অংশে তীব্র যানজট তৈরি হয়। ধর্মতলায় যানচলাচল সাধারণ মানুষকে ভোগান্তির মুখে পড়তে হয়, আটকে পড়ে একাধিক অ্যাম্বুলেন্সও। পরিস্থিতি সামাল দিতে আন্দোলনকারীরা যেন ব্যারিকেড ভাঙতে না পারেন, সে জন্য পুলিশ সতর্ক নজরদারি চালাচ্ছে।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
2h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
5h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
18h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
19h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
19h ago
More from শিরোনাম
View All →
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
19h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
19h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
20h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
21h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
21h ago
