Site Logo

'চোর' অপবাদে ৪ নাবালককে বেধড়ক মার বিজেপি নেতার! সরব তৃণমূল

EBBS Desk·
'চোর' অপবাদে ৪ নাবালককে বেধড়ক মার বিজেপি নেতার! সরব তৃণমূল

চুরির অপবাদ দিয়ে ৪ নাবালককে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠলো বিজেপি নেতার (BJP Leader) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উত্তর দিনাজপুরের ডালখোলায়। অভিযুক্ত নেতার নাম অর্জুন সরকার। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বিজেপি নেতার সেই মারের ভিডিও। যেখানে দেখা যাচ্ছে রাস্তায় ফেলে অমানবিকভাবে মারা হচ্ছে নাবালকদের। (ভাইরাল ভিডিওয়ের সত্যতা যাচাই করিনি বিশ্ববাংলা সংবাদ) ঘটনার পরেই নিন্দায় সরব তৃণমূল। পরিবারের তরফ থেকে বিজেপি নেতার বিরুদ্ধে থানায় জানানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Sponsored

Sranchi In Article

বৃহস্পতিবার রাতে ডালখোলায় এক বাইকের শোরুমের পাশে দাঁড়িয়ে ছিল চারজন। কাজ দেওয়ার নাম করে নাবালকদের সেখানে ডেকে নিয়ে যায় ওই নেতা। কিন্তু এক সময় আচমকা তাঁদের উপর চড়াও হয় বিজেপি কর্মী অর্জুন সরকার ও তাঁর দলবল। অভিযোগ অর্জুনের নেতৃত্বে নাবালক-সহ চারজনকে বেধড়ক মারধর করে ১০- ১২ জনের একটি দল। ঘটনায় গুরুতর জখম হয়েছে ৪ জনই। বর্তমানে চিকিৎসার জন্য ওই চার কিশোরকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। আরও পড়ুন: শিলঙয়ের সাংসদের মৃত্যুতে শোকপ্রকাশ অভিষেকের, শূন্যতার সৃষ্টি রাজনৈতিক মহলে

ঘটনা জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন নাবালকদের অভিভাবকরা। শুক্রবার সকালে ডালখোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত এক তরুণকে আটক করে নিয়ে আসে পুলিশ। যদিও ঘটনার মূল অভিযুক্ত অর্জুন সরকারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →