Site Logo

রাজধানীতে উড়ান সংকট: বিমানে যান্ত্রিক ত্রুটিতে জারি জরুরি অবস্থা

EBBS Desk·
রাজধানীতে উড়ান সংকট: বিমানে যান্ত্রিক ত্রুটিতে জারি জরুরি অবস্থা

জরুরি অবস্থা জারি দিল্লি বিমানবন্দরে। স্থগিত করা হয়েছে সমস্ত বিমান চলাচল। এসেছে দমকল বিভাগও। শনিবার সকালে একটি বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তারপরেই দিল্লি বিমানবন্দর (Delhi airport) জুড়ে জারি হয় জরুরি অবস্থা। বিশাখাপত্তনম থেকে দিল্লিমুখী বিমানে যান্ত্রিক ত্রুটি (technical fault) ধরা পড়ে।

Sponsored

Sranchi In Article

জরুরি ঘোষণা করা ইন্ডিগো বিমানের (Indigo flight) জরুরি অবতরণের জন্য রানওয়ে খালি রাখা হয় এবং দমকল, অ্যাম্বুল্যান্স-সহ সমস্ত জরুরি পরিষেবা প্রস্তুত রাখা হয়। পাইলট পরিস্থিতি সামাল দিয়ে নিরাপদে অবতরণের চেষ্টা চালান। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সমস্ত প্রোটোকল মেনে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ইঞ্জিন বিকল হওয়ার সম্ভাব্য আশঙ্কাতেই এই পদক্ষেপ।

বিমানটিতে ১৬১ জন যাত্রী ছিলেন। তাঁদের সুরক্ষিতভাবে বিমান থেকে বের করে নিয়ে আসা হয়েছে। মাঝআকাশে ইন্ডিগো উড়ান (Indigo Flight) সংস্থার বোয়িং ৭৩৭ বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। বিকল হয়ে যায় বিমানের ইঞ্জিন। ফলে বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয় দিল্লি বিমানবন্দরে।

আরও পড়ুন : মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং সকল যাত্রী ও ক্রু সদস্যরা ঠিক আছেন। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিমান থেকে নামার পর, এয়ারলাইন কর্মী এবং দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড (DIAL)-এর টার্মিনাল অপারেশনস টিম যাত্রীদের সহায়তা প্রদান করেছে।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →