Site Logo

ঋণের বোঝা না কি অন্য চাপ? ডেলিভারিবয়ের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

EBBS Desk·
ঋণের বোঝা না কি অন্য চাপ? ডেলিভারিবয়ের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

বাবাকে হারানোর পর থেকেই সংসারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল ২২ বছরের মানব প্যাটেল (Manav Patel)। বিধবা মা ও কিশোরী বোনকে নিয়ে কোনওরকমে সংসার চালাচ্ছিলেন তিনি। জীবিকার তাগিদে একাধিক ছোটখাটো কাজের পাশাপাশি ডেলিভারি বয়ের কাজও করতেন মানব। ভবিষ্যতে বিদেশে গিয়ে আরও ভালোভাবে পরিবারকে গুছিয়ে নেওয়ার স্বপ্নও ছিল তাঁর। কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেল। রবিবার গুজরাটের ভালসাদের তিথাল রোড এলাকার একটি বহুতলের ১৩ তলা থেকে পড়ে মৃত্যু হয় ওই যুবকের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে।

Sponsored

Sranchi In Article

রবিবার দুপুরে গুজরাটের তিথাল রোডের (Tithal Road, Gujarat) ওই আবাসনের নীচে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ (Police) দেহ উদ্ধার করে এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে। খবর পেয়ে মানবের মা ও আত্মীয়রা সেখানে পৌঁছান। পরে দেহটি ময়নাতদন্তের (Postmortem) জন্য পাঠানো হয় এবং ঘটনার তদন্ত শুরু হয়। আরও পড়ুন: হরিয়ানায় খুন জিমের মালিক, ৫ সেকেন্ডে চলল ১০ রাউন্ড গুলি

Sponsored

Merlin In Article

তদন্তে উঠে এসেছে, ঘটনার কিছুক্ষণ আগেই ওই আবাসনে খাবার পৌঁছে দিতে গিয়েছিলেন মানব। সিসিটিভি ফুটেজ (CCTV Footage) খতিয়ে দেখে পুলিশ জানতে পেরেছে, ১৩ তলায় বেশ কিছুক্ষণ একাই ঘোরাফেরা করছিলেন তিনি। বারবার মোবাইল দেখছিলেন, চারপাশে তাকাচ্ছিলেন এবং কিছুক্ষণ এক জায়গায় দাঁড়িয়েও ছিলেন। এরপরই ঘটে মর্মান্তিক ঘটনা।

Sponsored

Shyam Sundar In Article

পরিবার ও আত্মীয়দের দাবি, বাইরে থেকে স্বাভাবিক থাকলেও গত কয়েক মাস ধরে মানবকে বেশ উদ্বিগ্ন ও মানসিক চাপে থাকতে দেখা যাচ্ছিল। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, দীর্ঘদিনের আর্থিক টানাপোড়েন ও ঋণের চাপের কারণেই এমন ঘটনা ঘটে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের সদস্য, আত্মীয়-পরিজন এবং পরিচিতদের সঙ্গে কথা বলে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →