তবে মঙ্গলবারের ভূমিকম্পের উৎস ভূপৃষ্ঠ থেকে ৫৭ কিমি গভীরে। ফলে এর থেকে ক্ষয়ক্ষতির আশঙ্কা কম হবে বলেই মনে করা হচ্ছে। ২০২৫ সালের মার্চ মাসে ভূপৃষ্ঠ থেকে মাত্র ৭ কিমি গভীরে ভূমিকম্প হওয়ায় তা ধ্বংসাত্মক চেহারা নিয়েছিল।
- - - - -মায়ানমারে ফের ভূমিকম্প: কম্পন অনুভূত বাংলাতেও
ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ এশিয়ার মায়ানমার। মঙ্গলবার রাতে ভারতীয় সময় ৯.০৫ নাগাদ কম্পন অনুভূত হয় সেখানে। কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৬। ভূমিকম্পের (earthquake) উৎসস্থল ছিল মায়ানমারের (Mayanmar) অ্যান শহর। ভূমিকম্পের জেরে দক্ষিণ এশিয়ার (South Asia) একটি বড় অংশ কোথাও মৃদু ও কোথাও তীব্র কম্পন অনুভূত হয়। কলকাতাতেও কম্পন অনুভূত হয়।
সিসমোলজি বিভাগের পরিমাপ অনুসারে মায়ানমারের (Mayanmar) রাখাইন (Rakhine) প্রদেশের কায়ানকপু জেলার অ্যান শহরই ভূমিকম্পের (earthquake) উৎসস্থল। মূলত পরিমাপ ৬ বলা হলেও কোনও কোনও রিখটার স্কেলে এর মান ৫.৭ দেখানো হয়েছে।
আরও পড়ুন : কলকাতার ধোঁয়া না কি গ্রামের ধুলো, বেশি ঘাতক কে? কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সন্ধানে রাজ্য
ভূমিকম্পের জেরে মায়ানমারে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও জানা যায়নি। তবে গত বছর মার্চ মাসে প্রবল ভূমিকম্পের জেরে কার্যত তছনছ হয়ে দিয়েছিল ভারতের প্রতিবেশী দেশ। অন্তত ২০০০ মানুষের মৃত্যু হয়েছিল। তবে মঙ্গলবারের কম্পনের অনুভূতি বাংলায় এসে পৌঁছালেও, ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। বাংলার পাশাপাশি বাংলাদেশেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে প্রবলভাবে।
Sponsored

Sponsored

Sponsored

More from শিরোনাম
View All →
যন্তর মন্তরে ড্রোন নজরদারি, CJP সমর্থকদের জমায়েত শুরু হতেই ধরপাকড় পুলিশের
4h ago

বিমানবন্দর থেকে যন্তরমন্তর, ককরোচদের আটকাতে দিল্লি জুড়ে পুলিশ-আধাসেনার বাড়বাড়ন্ত
5h ago

ভোট চুরির অভিযোগ ওড়ালেন না রাষ্ট্রপতিও! বৈঠকের পর একসঙ্গে বললেন মমতা-রাহুলরা
16h ago

সচিবালয়ের কর্মীদের ইচ্ছেমতো বদলি নয়, দফতরগুলিকে নির্দেশ নবান্নের
21h ago

নন্দীগ্রামে শুভেন্দুর থেকেও বেশি ব্যবধানে জয়ী হাসিরানি, রেজিনগরেও ফুটল পদ্ম! সংখ্যালঘুদের ভয় কাটছে: মুখ্যমন্ত্রী
22h ago







