আর সাপ্লিমেন্টারি তালিকা নয়! ভোটার তালিকায় নিয়ে নতুন ধোঁয়াশা কমিশনের

মনোনয়নের কারণ দেখিয়ে এবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ বন্ধ করছে নির্বাচন কমিশন। প্রথম দফার পরে এবার দ্বিতীয় দফার নির্বাচনের (second phase election) ভোটারদের অভিযোগ নিষ্পত্তি করার পরে যে সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ হচ্ছিল, বুধবার থেকে তা বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে দুটি দফার নির্বাচনের যে ভোটারদের নাম অন্যায্যভাবে বাদ পড়েছে, তাঁদের নাম কোন তালিকায় থাকলে, এরপর সেটাও জানতে পারবেন না তাঁরা।
Sponsored

প্রথম দফার ১৫২টি বিধানসভা কেন্দ্রের ভোটের জন্য মনোনয়ন পর্ব শুরু হয়েছে। তাই এই কেন্দ্রগুলিতে ‘আন্ডার অ্যাজুডিকেশন’ (under adjudication) বা বিচারাধীন ভোটারদের নথির নিষ্পত্তি হলেও আর কোনও নতুন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে না বলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, এই ১৫২টি কেন্দ্রে ইতিমধ্যেই চারটি সাপ্লিমেন্টারি তালিকা এবং একটি সাব-সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে যাঁদের নথির নিষ্পত্তি হয়েছে এবং জুডিশিয়াল অফিসাররা ই-সাইন করেছেন, কেবল তাঁরাই সাব-সাপ্লিমেন্টারি তালিকায় (sub-supplementary list) অন্তর্ভুক্ত হয়েছেন। জানা গিয়েছে, রবিবার দুপুর ৩টে থেকে রাত ১২টার মধ্যে যাঁদের আবেদন নিষ্পত্তি হয়ে ই-সাইন সম্পন্ন হয়েছে, তাঁদের নামই শেষ সাব-সাপ্লিমেন্টারি তালিকায় জায়গা পেয়েছে। এর পরে আর নতুন করে তালিকা প্রকাশের সুযোগ নেই।
আরও পড়ুন : সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ: ট্রাইবুনাল নিয়ে তথ্য পেশ কমিশনের
দ্বিতীয় দফার ক্ষেত্রেও একই নীতি গ্রহণ করেছে কমিশন। বুধবার রাত ১২টা পর্যন্ত যেসব আবেদন নিষ্পত্তি হবে এবং বিচারকদের ই-সাইন সম্পূর্ণ হবে, সেগুলি অন্তর্ভুক্ত করে সপ্তম সাব-সাপ্লিমেন্টারি তালিকা (sub-supplementary list) প্রকাশ করা হবে। মঙ্গলবারই সুপ্রিম কোর্টে কলকাতা হাই কোর্ট জানিয়েছে, এপর্যন্ত অ্যাজুডিকেশন তালিকায় থাকা প্রায় ৬০ লক্ষ আবেদনের মধ্যে মঙ্গলবার পর্যন্ত ৪৭ লক্ষের নিষ্পত্তি হয়েছে। বাকি অংশের নিষ্পত্তি ৭ এপ্রিলের মধ্যে নিষ্পত্তি হওয়ার কথাও হাই কোর্ট সুপ্রিম কোর্টে জানিয়েছ। সেক্ষেত্রে এই ছয়দিন যে ভোটারদের নিষ্পত্তি হবে তাঁরা কীভাবে নিজেদের অবস্থান জানতে পারবেন, তা নিয়ে প্রশ্নের কোনও উত্তর নেই নির্বাচন কমিশনের কাছে।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
3h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
6h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
9h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
10h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
13h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
