জানুয়ারিতেই দামে রেকর্ড: ১ লক্ষ ৮২ হাজার ছাড়াল সোনা, রুপো ৪ লক্ষ টাকা পার!

নতুন বছরের শুরু থেকেই সোনা (Gold) ও রুপোর (Silver) দাম আকাশছোঁয়া। জানুয়ারি মাস শেষের দিকে এই দুই ধাতুর দাম প্রায় ২০ শতাংশ বেড়েছে। বৃহস্পতিবার, কলকাতায় (Kolkata) ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৮২ হাজার টাকা ছাড়িয়ে এক নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে। একইভাবে রুপোর দামও পাল্লা দিয়ে বেড়ে কেজি প্রতি ৪ লক্ষ টাকা পার করে যাওয়ায় বিয়ের মরসুমে ঘোর বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
Sponsored

বাজারদর অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতায় ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম (Price) ছিল ১ লক্ষ ৮২ হাজার ৩৩৫ টাকা। ২২ ক্যারেট সোনার দাম গ্রামপ্রতি ১৬ হাজার ৩৯৫ টাকা এবং ১৮ ক্যারেটের দাম গ্রামপ্রতি ১৩ হাজার ৪১৪ টাকা। আরও পড়ুন: মাধ্যমিকের সময় সুষ্ঠুভাবে যান নিয়ন্ত্রণে নয়া নিয়ম কলকাতা পুলিশের
Sponsored

শুধু সোনা নয়, রুপোর দামও নতুন উচ্চতায় পৌঁছেছে। বৃহস্পতিবার রুপোর দর গ্রাম প্রতি ৪১০ টাকা। সেই হিসেবে ১০ গ্রামের দাম ৪ হাজার ১০০ টাকা, ১০০ গ্রাম কিনতে খরচ ৪১ হাজার টাকা এবং এক কেজি রুপোর দাম ছুঁয়েছে ৪ লক্ষ ১০ হাজার টাকা।
Sponsored

বাজার বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে চলা রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগকারীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। এর পাশাপাশি মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক সুদের হারে কোনও পরিবর্তন না করায় নিরাপদ বিনিয়োগ হিসেবে সবাই এখন সোনা ও রুপোর দিকেই ঝুঁকছেন। আন্তর্জাতিক বাজারেও এই একই দাম বাড়ার ছবি ধরা পড়ছে, যার সরাসরি প্রভাব পড়েছে এ শহরের বাজারে।
Sponsored

বাঙালির বারো মাসে তেরো পার্বণ, আর তাতে সোনা বা রুপো উপহার দেওয়ার রেওয়াজ দীর্ঘদিনের। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই রীতি বজায় রাখা দুঃসাধ্য হয়ে পড়েছে। মাত্র কয়েক মাস আগেও যেখানে ১০ হাজার টাকার মধ্যে মোটামুটি একজোড়া কানের দুল পাওয়া যেত, এখন সেই বাজেটে সোনার দোকানে ঢোকাই মুশকিল। ফলে বিয়ে বা অন্নপ্রাশনের মতো সামাজিক অনুষ্ঠানে উপহার দেওয়া নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে মধ্যবিত্ত বাঙালি।
Sponsored

-
Sponsored

-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
12h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
12h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
13h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
13h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
13h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
13h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
14h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
15h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
16h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
16h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
16h ago
