'সকলকে ক্ষমা করে বিদায় নাও', হরিশকে শেষ আদর পরিবারের

চোখের সামনে ছেলেকে ১৩ বছর ধরে যন্ত্রণার সঙ্গে লড়তে দেখেছেন। সবরকম চেষ্টা করেও কোমার ' লাইফ সাপোর্ট' থেকে বের করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারেননি। ছেলের যন্ত্রণা আর সহ্য করতে না পেরে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিল পরিবার। অবশেষে শীর্ষ আদালত হরিশের (Harish Rana) লাইফ সাপোর্ট তুলে নিয়ে 'মর্যাদার সঙ্গে মৃত্যুর অধিকার' (Right To Die with Dignity) দিয়েছে।
Sponsored

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, হরিশের বোন ব্রহ্মাকুমারী তাঁকে শেষ বিদায় জানাচ্ছেন। হরিশের কপালে তিলক এঁকে তাঁর মাথায়-কপালে হাত বুলিয়ে কোমলস্বরে বলছেন, "সবার কাছে ক্ষমা চেয়ে নাও, সকলকে ক্ষমা করে দাও। এবার যাওয়ার সময় হয়েছে।" সুপ্রিম কোর্টের রায়ের পরে হরিশকে গাজিয়াবাদ থেকে দিল্লির এইমসে নিয়ে আসা হয়েছে। এখানে ডাক্তারদের পরামর্শে ধীরে ধীরে লাইফ সাপোর্ট তুলে নেওয়া হবে। আরও পড়ুন: আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা! তাড়াহুড়ো নিয়ে খোঁচা কুণালের
২০১৩ সালে পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া হরিশ তাঁর চারতলা পেয়িং গেস্ট থেকে পড়ে গিয়ে মাথায় চোট পান। এরপর তিনি কোমায় কোমায় চলে যান এবং পরে ভেজিটেটিভ স্টেটে চলে যান ছিলেন। চিকিৎসকদের মতে, তাঁর অবস্থার আর উন্নতির সম্ভাবনা ছিল না। হরিশকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখতে ফিডিং টিউবের মাধ্যমে খাবার দেওয়া হত। ২০১৮ সালে শীর্ষ আদালত যে নির্দেশিকা দিয়েছিল তাতে ভেন্টিলেটরের মতো জীবনরক্ষাকারী যন্ত্র সরানোর কথা বলা হয়েছিল। শরীরে পুষ্টি পাঠানোর কৃত্রিম উপায় বন্ধ করা যাবে কি না তা নিয়ে স্পষ্ট কিছু বলা ছিল না। ফলে আইনি জটিলতার সম্ভাবনা দেখা দিলে হরিশ রানার বাবা-মা আদালতের দ্বারস্থ হন।
শীর্ষ আদালত ১১ মার্চ জানায়, এই ধরনের কেসে মৌলিক বিষয়কে গুরুত্ব দিতে হবে। 'লাইফ সাপোর্ট' চিকিৎসা রোগীর জন্য কার্যকরী উপকার করছে কি না তা দেখা জরুরী। রোগীর স্বার্থই এক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্ব পাবে। ২০১৮ সালে কমন কেস বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলায় সুপ্রিম কোর্ট প্রথমবার মর্যাদার সঙ্গে মৃত্যুর অধিকারকে স্বীকৃতি দেয়। তবে প্যাসিভ ইউথেনেশিয়ার (passive euthanasia) ঘটনা এটিই প্রথম।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
Just now

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
3h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
6h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
7h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
10h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
23h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
23h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
