জমি বিবাদের জেরে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীকে পুকুরে ধাক্কা!

পাড়ায় জমি বিবাদের জেরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে (Higher Secondary Student Attack) পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠলো পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে। অভিযোগ, বৃহস্পতিবার দীপক অধিকারী নামের এক ব্যবসায়ী ও তাঁর ছেলেকে মারধর করেছেন এক স্থানীয় তৃণমূল নেতা। জলে ফেলে দেওয়া হয়েছে ছেলেকে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বেরুগ্রাম অঞ্চলের তৃণমূল সভাপতি শেখ শাহাদ আলি ওরফে লকাই।
Sponsored

ঘটনার পর শাহাদ জানিয়েছেন , "দীপকের এক ভাই দু’বছর আগে মারা গিয়েছেন। কিন্তু তাঁর স্ত্রী, এক মেয়ে রয়েছে। দীপকের ভাইয়ের ভাগের পাওনা হিসেবে দু’কাঠা জমি আছে। যা পেতে তাঁরা বার বার দীপক অধিকারীকে বলছিলেন। কিন্তু তাতে কাজ হয়নি। বুধবার দীপক অধিকারী কিছু লোকজনকে নিয়ে গিয়ে অশান্তি করেন। আমাদের কাছে খবর আসায় জনপ্রতিনিধি হিসেবে যাই। আমার সঙ্গে আরও কয়েকজন ছিল। এখন বিজেপি আমার নামে বদনাম করছে। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্কই নেই। একটা পারিবারিক ঝামেলা। যা মেটাতে জনপ্রতিনিধি হিসেবে যাই। মানুষ বিপদে পড়লে, সেখানে যাব, এটাই তো স্বাভাবিক।" আরও পড়ুন: দিঘার সৌন্দর্যায়নে জমি ই- নিলামে বড় উদ্যোগ রাজ্যের
স্থানীয়রা জানিয়েছেন, দীপক অধিকারী বিজেপি সমর্থক। তাঁকে এলাকার বিভিন্ন কর্মসূচিতেও দেখা যায়। ফলে এই ঘটনাকে নিয়ে যে বিজেপি রাজনৈতিক রং লাগাতে চাইছে তা বলাই বাহুল্য। তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখছেন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পক্ষপাতী। ইতিমধ্য়েই থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনার নেপথ্যের কারণ কী, তা বাজারের সিসিটিভি ফুটেজ খতিয়ে জানার চেষ্টা করছে পুলিশ।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
2h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
15h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
15h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
15h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
16h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
16h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
16h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
17h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
18h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
19h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
19h ago
