HIV আক্রান্তের শিশুপুত্রকে স্কুল থেকে তাড়ালেন অঙ্গনওয়াড়ি কর্মী

বাবার HIV আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন (HIV Discrimination in Basirhat)। তাই তাঁর চার বছরের ছোট্ট ছেলেকে ICDS স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল অঙ্গনওয়াড়ি কর্মীর (Anganwadi Worker) বিরুদ্ধে। মহকুমা শাসকের দফতরে ওই পরিবারের তরফে অভিযোগ জানানো হয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে ওই কর্মী।
Sponsored

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট ২ নম্বর ব্লকের মথুরাপুর এলাকায়। এখানকার এক বাসিন্দা HIV আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এলাকায় এই খবর জানাজানি হওয়ার পরেই এদিন ওই ব্যক্তির চার বছরের বাচ্চাকে এলাকার ICDS স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। অভিযোগ, শিশুটি অন্যদিনের মতোই পড়তে গিয়েছিল সেখানে। কিন্তু সেখানকার দিদিমণি তাকে বলে স্কুল থেকে চলে যেতে। বাচ্চাটি বাড়িতে জানালে তার মা বাচ্চাটিকে আবার স্কুলে নিয়ে যায় কারণ জানতে। শিশুটির মা বলেন, "দিদিমণি বলেন ওর বাবা খারাপ রোগে আক্রান্ত তাই ওকে আর স্কুলে রাখা যাবে না।" আরও পড়ুন: ‘তোমাকে খুব ভালবাসি’, মাকে মেসেজ করে আত্মঘাতী তরুণী
এরপর বসিরহাট মহকুমা শাসকের দফতরে মেল মারফত এবং পরে লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফ থেকে। পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে, তার বাচ্চা যাতে স্কুলে যেতে পারে সেই ব্যবস্থা করা হোক। শিশুটির পিসি জানান, স্কুল থেকে বাচ্চাটির জন্য খাবার পাঠানো হচ্ছে। কিন্তু ওকে স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না। ICDS সেন্টারের দিদিমণি অবশ্য দাবি করেন, তিনি কখনই বাচ্চাটিকে স্কুলে আসতে বারণ করেননি। তাঁর কথায়, "আমি কোনও অন্যায় করিনি বা বাচ্চাটিকে আমি স্কুল থেকে বের করে দিইনি। আমার কাছে ছবি তোলা আছে। আমার বিরুদ্ধে চক্রান্ত করে আমার বদনাম করা হচ্ছে।"
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
13h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
17h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
19h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
20h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
23h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
