বেঙ্গল পুলিশ ওয়াপস যাও! বাংলায় দাঁড়িয়ে বাঙালিকে অপমানে নতুন নিম্নতায় শাহ

বাংলা সংস্কৃতি, ভাষা থেকে বাংলার মানুষ বিজেপির নেতাদের কাছে কতটা ঘৃণ্য আরও একবার প্রমাণ করে দিলেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বারবার বাঙালিকে বিজেপি-শাসিত রাজ্যের অপমানের পর এবার বাংলায় দাঁড়িয়ে বাংলার মানুষকে অপমানের ঔদ্ধত্য দেখালেন তিনি। সভার নিরাপত্তার দায়িত্বে থাকা বাংলার পুলিশকে (Bengal Police) সরাসরি চলে যাওয়ার নির্দেশ দিলেন। যা নিয়ে সরব তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
বাংলার মনীষীদের যাঁরা প্রতিদিন নিয়ম করে অপমান করেন, তাঁরা যে নিজেদের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীকে শুধুমাত্র বাঙালি হওয়ার জন্য অপমানের পথে যাবেন, তা বলাই বাহুল্য। সেই অবজ্ঞা, তাচ্ছিল্যের ভাষা এবার প্রমাণিত অমিত শাহর জনসভায়। সভায় নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য পুলিশের কর্মী দর্শকদের সামনে দাঁড়িয়ে ডিউটি করছিলেন। সেই সময় বিনা প্ররোচনায় সেই পুলিশ কর্মীকে সরতে নির্দেশ দেন অমিত শাহ। তবে সেই নির্দেশেই স্পষ্ট বাংলার পুলিশকে মঞ্চ থেকে কীভাবে অপমানের উদ্দেশ্যেই এমন আচরণ করেন স্বরাষ্ট্র মন্ত্রী।
আরও পড়ুন : অনুমতি নেওয়া সভায় বিজেপির অসভ্যতা! চরম ক্ষোভে চক্রবেড়িয়ার জনসভা ছাড়লেন মমতা, প্রতিবাদে ভোট দেওয়ার আর্জি
মঞ্চ থেকে কোনও মাধ্যমে নির্দেশ দেননি তিনি। মাইকে রীতিমত তাচ্ছিল্যের সঙ্গে চিৎকার করেন এই বলে - এই পুলিশ ছেড়ে দাও। এই পুলিশ। একে পিছনে সরাও ভাই। তুমি, এই বেঙ্গল পুলিশ (Bengal Police) এখুনি পিছনে যাও। তাঁর এই সম্বোধনেই স্পষ্ট বাংলার পুলিশ কর্মীকে অপমানের উদ্দেশ্যেই বেপরোয়া শাহ।
শাহর এই আচরণের পাল্টা তাঁকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর (Mahua Moitra)। যে ভাষায় কথা বলেছেন অমিত শাহ, তাঁকে সেই ভাষাতেই আক্রমণ করে মহুয়া দাবি করেন, আরে ও মোটাভাই, তুমি শোনো। তুমি দিল্লি ফিরে যাও।
- - - -Arre O Motabhai.. Tum .. Suno… Zara Dilli Waapas Jao! pic.twitter.com/L5SLwXagNN
— Mahua Moitra (@MahuaMoitra) April 25, 2026
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিরোনাম
আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
2h ago

শিরোনাম
আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
4h ago

শিরোনাম
রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
6h ago

শিরোনাম
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
9h ago

শিরোনাম
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
22h ago

শিরোনাম
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
22h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
22h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
22h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
23h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
23h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
1d ago
