সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই 'ভরসা' ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও ভারতের সঙ্গে সরাসরি বিরোধিতার পথে আমেরিকা। তারপরেও নীরব দেশের মোদি সরকার। ক্রমশ প্রকাশ্যে এসেছে কীভাবে সমুদ্রের মধ্যে অসহায় মৃত্যু হয়েছে ভারতের ৩ নাবিকের (Indian sailors)। পরিবারের তরফে তীব্র ক্ষোভ প্রকাশ করার পরে অবশেষে আমেরিকার দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে সমন পাঠিয়েই দায় ঝাড়ল ভারতীয় বিদেশমন্ত্রক (Ministry of External Affairs)। আমেরিকার প্রতি এই দৃষ্টিভঙ্গিতে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ডোনাল্ড ট্রাম্পের পোষা বিড়াল কটাক্ষ বিজেপি নেতা সুব্রহ্মনিয়ম স্বামীর (Subramanian Swamy)।
হরমুজ প্রণালীতে (Strait of Hormuz) মার্কিন ক্ষেপনাস্ত্রের হামলায় পালাউ-এর পতাকাবাহী জাহাজে তিন ভারতীয় নাবিকের মৃত্যুতে বিচারের দাবি জানিয়েছেন মৃতদের পরিবার। এরপরই প্রকাশ্যে এসেছে ওই সময়ে হরমুজে থাকা অন্য একটি জাহাজের অডিও রেকর্ডিং। সেখানে স্পষ্ট শোনা যাচ্ছে জাহাজে মার্কিন হামলার পরে সাহায্য চাইছেন ভারতীয় নাবিকরা (Indian sailors)। তাঁরা 'এমার্জেন্সি' দাবি করে দ্রুত সাহায্যের আবেদন করছেন। উত্তরে মার্কিন হামলার ভয়ে অন্য জাহাজগুলির সাহায্য করতে না আসার বিষয়টি উঠে এসেছে।
দীর্ঘ অপেক্ষার পরে যে অত্যন্ত মর্মান্তিক মৃত্যু হয়েছে ভারতীয় ৩ নাবিকের তা অডিও বার্তায় স্পষ্ট। সেই সঙ্গে আশেপাশে জাহাজগুলি সাহায্য করার চেষ্টা করলেও তারা যে ব্যর্থ হয় তা প্রমাণিত তিন নাবিকের মৃত্যুতে। এত বড় ঘটনার পরও ভারতের বিদেশমন্ত্রকের তরফে কোনও কঠিন পদক্ষেপ নেওয়া হয়নি এই ঘটনায়। দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশনে ডেকে ঘটনার নিন্দা করা হয়। এরপরেও আমেরিকার কাছে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে অনুরোধ করা হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে, বিবৃতি দিয়ে জানালেন মুখপাত্র রণধীর জয়সওয়াল।
আরও পড়ুন : মৃত ৩ ভারতীয় নাবিক! হামলা নিয়ে মুখ খুলল আমেরিকা
ভারতের এই মনোভাবের তীব্র কটাক্ষ বিজেপি নেতা সুব্রহ্মনিয়ম স্বামীর (Subramanian Swamy)। তিনি দাবি করেন, ভারতের উচিত মার্কিন রাষ্ট্রদূতকে ফেরৎ পাঠিয়ে দেওয়া। এবং ততক্ষণ তাঁকে ভারতে ফেরানো হবে না যতক্ষণ না আমেরিকা সমুদ্রে ভারতীয় নাগরিকদের মৃত্যুতে ক্ষমা প্রার্থনা করছে। কিন্তু মোদি হলেন ডোনাল্ডের পুসি ক্যাট। ট্রাম্পের সামনে তিনি কাঁপতে থাকেন।
- - - -India should ask US Ambassador in New Delhi to go back to Washington and remain there unless US expresses regret for the reckless killing of our citizens on sea. But Modi is a pussy cat before Donald. He shivers before him.
— Subramanian Swamy (@Swamy39) June 13, 2026
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিরোনাম
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
11h ago

শিরোনাম
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
11h ago

শিরোনাম
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
12h ago

শিরোনাম
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
12h ago

শিরোনাম
ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
12h ago

শিরোনাম
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
12h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
13h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
14h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
15h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
15h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
15h ago
