অগ্নিগর্ভ ইরানের আসল পরিস্থিতি কী? ফিরে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ভারতীয়রা

বিক্ষোভ শুরুর পর ইরান থেকে প্রথম বার ভারতীয়দের নিয়ে দিল্লি বিমানবন্দরে অবতরণ করল মাহান এয়ার ফ্লাইট W5-071। তারমধ্যে বেশিরভাগই পড়ুয়া। আয়াতোল্লা খামেনেই সরকারের বিরুদ্ধে আন্দোলনে পথে নেমেছেন হাজার হাজার ইরানের (Iran) নাগরিক। বিক্ষোভ দমনে সচেষ্ট সরকারও। এদিকে আমেরিকাও (America) বারবার ইশারা-ইঙ্গিতে ইরান আক্রমণের কথা বলছে। এরই মধ্যে গতকাল শুক্রবার রাতেই ইরান থেকে ভারতীয়দের উদ্ধার করে এদেশে নিয়ে আসা হয়েছে।
Sponsored

কর্মসূত্রে ইরানে (Iran) যাওয়া এক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ফিরে জানান, তাঁর সংক্ষিপ্ত সফরে মূল সমস্যা ছিল নেটওয়ার্ক বিভ্রাট। আর এক ভারতীয় বলেন, "তেহরানে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। তখন আগুন, বিক্ষোভ ছিল, পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠেছিল। তবে সরকারের সমর্থকদের সংখ্যাও আন্দোলনকারীদের তুলনায় বেশি ছিল।"
Sponsored

ইরান ফেরত এক ডাক্তারি পড়ুয়া তাঁর অভিজ্ঞতার কথা জানিয়েছেন। বলেন, ইরানে চলা বিক্ষোভের কথা শুনলেও তিনি নিজে কিছুই দেখেননি, কারণ সেদেশে ইন্টারনেট (Internet) বন্ধ। আরও এক ভারতীয় জানিয়েছেন, "আমরা যখন বাইরে যেতাম, বিক্ষোভকারীরা গাড়ির সামনে চলে আসত। আমরা আমাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। আমরা চিন্তিত ছিলাম। আমরা দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করতে পারিনি।"
আরও খবর: আক্রান্ত আরও এক বাংলাভাষী পরিযায়ী শ্রমিক! ফের উত্তপ্ত বেলডাঙা, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ
Sponsored

২৮ ডিসেম্বর থেকে বিক্ষোভ শুরু হয়েছে ইরানে। মূল্যস্ফীতি, আর্থিক সংকটের প্রতিবাদে পথে নেমেছেন মানুষ। ধীরে ধীরে বিক্ষোভ ক্রমশ সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। সরকারি সম্পত্তি, ভবনে আগুনে ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাস। এমনকী বিক্ষোভ দমনে ইরানি পুলিশ গুলি করে বলেও অভিযোগ। এই আবহে ইরানে থাকা ভারতীয়দের অবিলম্বে সেই দেশ ছাড়ার পরামর্শ দিয়ে অ্যাডভাইজারি জারি করে বিদেশ মন্ত্রক। ইরানে প্রায় ৯ হাজার ভারতীয় রয়েছে। সেদেশে সরকারি দমন-পীড়নে ক্রমশ হিংসাত্মক হয়ে ওঠা পরিস্থিতির দিকে নজর রাখছে দিল্লি।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
14h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
15h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
15h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
15h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
15h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
15h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
17h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
17h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
18h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
18h ago
