Site Logo

শান্তি বৈঠক নাকচ ইরানের! ফের উত্তেজনা পশ্চিম এশিয়া

EBBS Desk·
শান্তি বৈঠক নাকচ ইরানের! ফের উত্তেজনা পশ্চিম এশিয়া

খাদের কিনারে দাঁড়িয়ে পশ্চিম এশিয়া। সমস্ত জল্পনা ও কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে আমেরিকার (America) সঙ্গে প্রস্তাবিত দ্বিতীয় দফার শান্তি বৈঠক ভেস্তে দিল ইরান (Iran)। সোমবার পাকিস্তানে এই বৈঠক হওয়ার কথা থাকলেও তেহরান সাফ জানিয়ে দিয়েছে, তারা এতে অংশ নেবে না। এর ফলে দুই সপ্তাহের অস্থায়ী সংঘর্ষবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই ওমান সাগরে নতুন করে বাড়ছে উত্তেজনা। আরও পড়ুন: রাতারাতি গ্রেফতার ১৩৫ জন ‘দাগি অপরাধী’

Sponsored

Sranchi In Article

গত ১১ এপ্রিল ইসলামাবাদে প্রথম দফার বৈঠকে ২১ ঘণ্টা ধরে ম্যারাথন আলোচনা চললেও তা কোনো রফাসূত্র ছাড়াই শেষ হয়। এরপর মধ্যস্থতাকারী দেশগুলো ফের দু'পক্ষকে আলোচনার টেবিলে বসানোর চেষ্টা করলেও ইরান শেষ মুহূর্তে সরে দাঁড়ায়। তেহরানের অভিযোগ, আমেরিকা লাগাতার 'অযৌক্তিক' দাবি পেশ করছে। পাশাপাশি ওয়াশিংটন বারবার নিজেদের অবস্থান পরিবর্তন করে স্ববিরোধী মতামত দিচ্ছে। সবচেয়ে বড় বিষয়, আলোচনার আবহেও ইরানের বন্দরগুলোতে জাহাজ চলাচলে অবরোধ জারি রেখেছে মার্কিন নৌসেনা।

Sponsored

Merlin In Article

যুদ্ধ বিরতির মধ্যেও ওমান সাগরে ইরানের একটি জাহাজ লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে মার্কিন নৌসেনা। তারপর জাহাজটি দখল করে নেয়। মার্কিন নৌসেনাকে লক্ষ্য করে পালটা ড্রোন হামলা চালায় ইরানও। এই মধ্যেই তেহরানের এই সিদ্ধান্তের পর নতুন করে পারদ চড়ছে।

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →