Site Logo

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

EBBS Desk·
গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে ফিরহাদ (Firhad Hakim)। ফিরহাদ-সহ কলকাতার দুই প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে তারাতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করল ভারতীয় জনতা মজদুর সেলের (BJMC) দক্ষিণ কলকাতা শাখা। একই সঙ্গে এই অভিযোগে নাম রয়েছে ৮০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আনোয়ার খান এবং ১৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সামস ইকবালেরও। তবে এরপরেই ফিরহাদ পাঁচটার মধ্যে গ্রেফতার হবেন কি না তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ।

Sponsored

Sranchi In Article

বুধবার তারাতলায় কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ওই গোডাউনটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭। এখনও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ, দমকল, এনডিআরএফ (NDRF) এবং সেনা বাহিনী। BJMC-র তরফে দায়ের করা অভিযোগপত্রে দাবি করা হয়েছে, এটি কোনও সাধারণ দুর্ঘটনা নয়, বরং সম্পূর্ণ বেআইনি নির্মাণের কারণেই এই বিপর্যয় ঘটেছে। অভিযোগপত্রে দাবি করা হয়েছে, এই ঘটনার পিছনে চরম গাফিলতি ও অপরাধমূলক ষড়যন্ত্র রয়েছে। এই অভিযোগপত্রকে এফআইআর (FIR) হিসেবে গণ্য করে দ্রুত তদন্ত শুরু করতে আর্জি জানানো হয়েছে। ঘটনার মূল মাথাদের অবিলম্বে গ্রেফতার করার দাবিতে সরব হয়েছে BJMC।

Sponsored

Merlin In Article

দক্ষিণ কলকাতা জেলা BJMC-র প্রেসিডেন্ট এমবি মহেশ তীব্র আক্রমণ শাণিয়ে বলেন, "কলকাতা পোর্ট এলাকায় যত বেআইনি নির্মাণ হয়েছে, তার মাথা ববি হাকিম। তিনি ফোন করতেন আর সামস ও আনোয়ার কাজ পেয়ে যেতেন। অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে এই সিন্ডিকেট চক্র চালানো হতো। আমরা এঁদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।" আরও পড়ুন: মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

Sponsored

Shyam Sundar In Article

ঘটনার পরেই কঠোর পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় বিস্ফোরক দাবি করে অভিযোগ করেন, তারাতলার ওই ত্রুটিপূর্ণ গোডাউনের নকশায় তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের সই ছিল। এমনকি মেয়রের ওএসডি (OSD) কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নামও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই বৃহস্পতিবার রাতে পুলিশ গ্রেফতার করে ফিরহাদ হাকিমের তৎকালীন ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে। এই গ্রেফতারির পর প্রাক্তন মেয়রের ওপর চাপ আরও বাড়িয়েছেন রাজ্যের বর্তমান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট জানিয়েছেন, "কালীচরণ গ্রেফতার হলে, যাঁর নোটে সই ছিল সেই তৎকালীন মন্ত্রী বা মেয়র কেন ছাড় পাবেন? এই ঘটনায় যুক্ত কাউকেই রেয়াত করা হবে না।" এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে কুণাল ঘোষ লিখেছেন, "আজ বিকেল পাঁচটায় পরীক্ষা।"

অন্যদিকে সব দায় অস্বীকার করে ফিরহাদ দাবি করেছেন, কোনও নির্মাণের নকশা অনুমোদন করার এক্তিয়ার মেয়রের থাকে না। বিল্ডিং ডিপার্টমেন্টই সমস্ত প্ল্যান খতিয়ে দেখে অনুমোদন দেয়, ফলে এখানে মেয়রের আলাদা করে কিছু করার থাকে না। আপাতত কালীচরণের গ্রেফতারি এবং থানায় নতুন করে অভিযোগ দায়েরের পর তারাতলা কাণ্ডে ফিরহাদ হাকিমের অস্বস্তি যে অনেকটাই বাড়ল, তা বলাই বাহুল্য।

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

Related Articles

More from শিরোনাম

View All →