এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে যায় ৫৬ লক্ষ টাকা। ২০২৫ এর নভেম্বরে ঘটনা ঘটলেও বহুদিন অতিক্রান্ত। এর মধ্যে হয়ে গিয়েছে রাজ্যে রাজনৈতিক পালাবদল। অবশেষে ৭ মাস পর বড় সাফল্য কলকাতা পুলিশের সাইবার শাখার।
Sponsored

সাংসদের একাউন্ট থেকে টাকা গায়েব করার মূল অভিযুক্ত মোকুলেশর রেজাকে অসমের রাঙাপানি এলাকা থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সাইবার শাখা। সূত্রের খবর, ধৃতকে আজই আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। কলকাতার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের হাইকোর্ট শাখায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটি একাউন্ট রয়েছে। অভিযুক্ত মোকুলেশর রেজা সুপরিকল্পিতভাবে বিপুল অঙ্কের টাকা একাউন্ট থেকে সরিয়ে ফেলেন। আরও পড়ুন: মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই
Sponsored

এরপরেই ঘটনার তদন্তে নেমে সাইবার শাখার আধিকারিকরা জানতে পারেন, অত্যন্ত পেশাদারিত্বের সাথে অভিযুক্ত মোকুলেশর প্রথমে একজন আইনজীবীর ছদ্মবেশ ধরে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের হাইকোর্ট শাখায় ঢুকে ব্যাংকের কর্মীদের নজর এড়িয়ে সে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একাউন্টের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নম্বরটি পরিবর্তন করে দেন।এরপরে তিনি অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে মোট ৫৬ লক্ষ টাকা তুলে নেন। তদন্তকারীরা জানতে পেরেছেন যে, একাউন্ট থেকে লুট হওয়া টাকা যাতে সহজে ট্র্যাক না করা যায়, তার জন্য বিপুল পরিমাণ সোনা কিনে ফেলেছিলেন তিনি।
Sponsored

ঘটনার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে সাইবার শাখার একটি বিশেষ টিম বিভিন্ন সূত্র এবং প্রযুক্তির সাহায্য নিয়ে ট্র্যাকিং করে অভিযুক্তের অবস্থান চিহ্নিত করে। অবশেষে অসমের রাঙাপানি এলাকায় হানা দিয়ে মূল অভিযুক্ত মোকুলেশর রেজাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দারা। ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
7h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
7h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
8h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
8h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
8h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
8h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
9h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
10h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
11h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
11h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
11h ago
