কলকাতা ২৮°সে
ব্রেকিং
সেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলা
শিরোনামরাজ্যগুরুত্বপূর্ণ

বে-আইনি নির্মাণ গুঁড়িয়ে দিতে কলকাতায় একাধিক জায়গাতে বুলডোজার অভিযান

বে-আইনি নির্মাণ গুঁড়িয়ে দিতে কলকাতায় একাধিক জায়গাতে বুলডোজার অভিযান

নতুন সরকার (West Bengal Govt.) ক্ষমতায় আসার পর থেকেই দিল্লি-উত্তর প্রদেশের আদলে বাংলাতে চলছে বুলডোজার অভিযান। রবিবার সকাল থেকেই কলকাতার একাধিক এলাকায় বেআইনি নির্মাণ ভাঙতে পুরসভার 'বুলডোজার অ্যাকশন' (Kolkata Bulldozer Action) নজরে এসেছে। বেলেঘাটা, তিলজলা, কসবায় সোনা পাপ্পুর বেআইনি নির্মাণ গুঁড়িয়ে দিচ্ছে পুরসভা। এছাড়াও কাউন্সিলর জাভেদ খানের খানের ছেলে ফৈয়াজ আহমেদ খানের ৬৬ নম্বর ওয়ার্ডেও বেআইনি বাড়ি ভাঙতে অ্যাকশনে বুলডোজার।

Sponsored

Sranchi In Article

জমি কেলেঙ্কারিতে ধৃত কসবার সোনা পাপ্পুর বেআইনি বাড়িও এদিন ভাঙা হচ্ছে। পুর সভার নিয়ম না মেনেই কীভাবে এত বড় পাঁচতলা বাড়ি তৈরি হল সে নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনাস্থল পরিদর্শন করেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। কথা বলেন কলকাতা পুরসভার কর্মী ও পুলিশের সঙ্গে। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, "গত সরকারের আমলে একের পর এক দুর্নীতি হয়েছে। পুরসভার নজরেই বেআইনি নির্মাণ হয়েছে। বড় নেতাদের ছত্রছায়ায় টাকার বিনিময়ে বেআইনি কাজ হয়েছে। পুলিশ চাইলেও কিছু করতে পারেনি। যাঁরা বেআইনি নির্মাণ করেছে, যাঁরা এই বেনিয়মে মদত দিয়েছে, সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" পাশাপাশি বেআইনি বাড়ি ভাঙার কাজে যেন আশেপাশের কোনও বাড়ির ক্ষতি না হয়, তাও পুরসভাকে সতর্ক করেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা। মন্ত্রী আরও বলেন, "যে সমস্ত বাড়ি বেআইনিভাবে তৈরি হয়েছে বিশেষ করে যেগুলো বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে সেগুলোর দিকে বিশেষ নজর দেওয়া হবে।" আরও পড়ুন: পরিকল্পনা মতো রাজ্যে ডিটেনশন ক্যাম্প: নাম বদলে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ শাহর দফতরের

রবিবার সকালেই বেলেঘাটার এক দাপুটে নেতার নির্মীয়মান বাড়ি ভাঙতে অভিযান চালায় পুরসভা। এমাসের ২১ তারিখ বাড়িতে নোটিশ লাগিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বিল্ডিং সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছিল। কোনও উত্তর না পেয়েইপুরসভার ডেমোলিশন টিম পৌঁছে যায় সেখানে। মুখ্যমন্ত্রী হওয়ার পর পরেই তিলজলায় অগ্নিকাণ্ডের সময় বেআইনি নির্মাণ ভাঙতে কড়া পদক্ষেপ নেন। তারপর রাজ্য জুড়ে একাধিক জায়গাতে অভিযানে নামানো হয়েছে বুলডোজার।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from শিরোনাম

View All →