Site Logo

লক্ষ্য ভালো নজরদারি: কলকাতা পুলিশে এলাকাভিত্তিক রদবদল

EBBS Desk·
লক্ষ্য ভালো নজরদারি: কলকাতা পুলিশে এলাকাভিত্তিক রদবদল

আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুষ্ঠু পরিচালনার জন্য রাজ্য পুলিশের শীর্ষ স্তরে ব্য়াপক রদবদল করেছে বিজেপি প্রশাসন। এবার কলকাতা পুলিশে রদবদল সুষ্ঠু আইন শৃঙ্খলা রক্ষায়। ১৪ জুন জারি হওয়া নির্দেশিকায় ইন্সপেক্টর (Inspector) পদমর্যাদার একাধিক আধিকারিককে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এই বদলির তালিকায় রয়েছে বিভিন্ন থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং অতিরিক্ত ভারপ্রাপ্ত আধিকারিক পদও। প্রশাসনিক কাজ আরও গতিশীল করা এবং অভিজ্ঞ অফিসারদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে কাজে লাগাতেই এই পদক্ষেপ বলে পুলিশ মহলের দাবি।

Sponsored

Sranchi In Article

নতুন নির্দেশ অনুযায়ী, তারাতলা থানার (Taratala Police Station) দায়িত্বে আসছেন শিলাস টোপ্পো। এতদিন ওই থানার ভারপ্রাপ্ত আধিকারিক (Officer-in-Charge) কৌশিক সিংহ রায়কে হেয়ার স্ট্রিট থানায় পাঠানো হয়েছে। হেয়ার স্ট্রিটের (Hare Street) দায়িত্বে থাকা লোপসাং শেরিং ভুটিয়াকে বদলি করা হয়েছে গোয়েন্দা বিভাগে। প্রগতি ময়দান থানার (Pragati Maidan Police Station) নতুন ভারপ্রাপ্ত আধিকারিক হচ্ছেন বাবাই ভট্টাচার্য, যিনি এতদিন বউবাজার থানার (Boubazar Police Station) অতিরিক্ত ভারপ্রাপ্ত আধিকারিক ছিলেন। বর্তমান ভারপ্রাপ্ত আধিকারিক রামচন্দ্রন বিনোদ কুমারকে পাঠানো হয়েছে বিশেষ শাখায়। পাশাপাশি নারকেলডাঙা থানার দায়িত্ব পেয়েছেন মনোজ কুমার বিশ্বাস। ঠাকুরপুকুর থানার নতুন ভারপ্রাপ্ত আধিকারিক হচ্ছেন রাজীব শাও, আর সেখানকার বর্তমান দায়িত্বপ্রাপ্ত সুখেন্দু কুমার চাইলকে দক্ষিণ-পশ্চিম বিভাগে অন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আরও পড়ুন: দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

Sponsored

Merlin In Article

শুধু ভারপ্রাপ্ত আধিকারিক নয়, একাধিক থানার অতিরিক্ত ভারপ্রাপ্ত আধিকারিক (Additional Officer-in-Charge) পদেও রদবদল করা হয়েছে। রাজাবাগান থানার (Rajabagan Police Station) অতিরিক্ত ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুশোভন পৈক, আর ওয়াটগঞ্জ থানায় ওই পদে আসছেন শ্রীমন কল্যাণ বোস। বউবাজার থানার অতিরিক্ত ভারপ্রাপ্ত আধিকারিক হচ্ছেন বন্ধু চরণ পাল। একই সঙ্গে প্রগতি ময়দান থানার অতিরিক্ত ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবে নিয়োগ করা হয়েছে পার্থপ্রতিম চক্রবর্তী এবং সনৎ চট্টোপাধ্যায়কে। নির্দেশিকা প্রকাশের পর থেকেই নতুন দায়িত্ব কার্যকর হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →