ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Bridge)। কলকাতা পুলিশের (Kolkata Police) জারি করা বিশেষ ট্রাফিক (Traffic) নির্দেশিকায় জানানো হয়েছে, সেতুর বিভিন্ন কেবল, বিয়ারিং এবং অন্যান্য কাঠামোগত অংশে কাজ চলবে এই সময়ে। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে সেতু এবং সংযুক্ত র্যাম্পগুলিতে কোনও ধরনের যানবাহনের প্রবেশের অনুমতি থাকবে না।
এই পরিস্থিতিতে বিকল্প পথ ব্যবহার করে যান চলাচল স্বাভাবিক রাখার পরিকল্পনা করেছে ট্রাফিক বিভাগ (Traffic Department)। এ জে সি বোস রোড (A.J.C. Bose Road) হয়ে সেতুর দিকে আসা গাড়িগুলিকে হেস্টিংস মোড়ের (Hastings More) দিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড (St. George's Gate Road) ও স্ট্র্যান্ড রোড (Strand Road) ধরে হাওড়া ব্রিজের (Howrah Bridge) দিকে পাঠানো হবে। একইভাবে কেপি রোড (KP Road) ও জে অ্যান্ড এন আইল্যান্ড (J&N Island) সংলগ্ন এলাকা থেকে আসা যানবাহনকেও ১১ ফারলং গেটের দিক দিয়ে বিকল্প রুটে সরিয়ে দেওয়া হবে।
খিদিরপুর (Khidirpur) দিক থেকে সিজিআর রোড (CGR Road) ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা গাড়িগুলিকে হেস্টিংস মোড় থেকেই ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে তাদের সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে যেতে হবে। একইভাবে কেপি রোড থেকে যারা বিদ্যাসাগর সেতু ব্যবহার করতে চাইবেন, তাদেরও ঘোড়াপাসের কাছে ওয়াই-পয়েন্ট থেকে অন্য পথে পাঠানো হবে। ওই যানবাহনগুলি ১১ ফারলং গেট, কেপি রোড এবং রেড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে যাবে বলে ট্রাফিক বিভাগ জানিয়েছে।
আরও পড়ুন : যাচাই করা ‘অন্নপূর্ণা’র টাকা ঢুকল বৃদ্ধের অ্য়াকাউন্টে! সরব তৃণমূল
পুলিশ (Kolkata Police) জানিয়েছে, পরিস্থিতি অনুযায়ী শহরের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় অতিরিক্ত ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হতে পারে। দীর্ঘ সময় বিদ্যাসাগর সেতু বন্ধ থাকায় যাত্রী ও গাড়িচালকদের আগে থেকেই যাত্রার পরিকল্পনা করে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি অযথা যানজট এড়াতে বিকল্প রাস্তা ব্যবহার করার আবেদনও জানিয়েছে প্রশাসন।
- - - -Traffic Advisory: Complete closure of Vidyasagar Setu from 05:00 a.m. to 09:00 p.m. on Sunday, 07th June 2026.
Request to plan your journey using alternative routes. Please see the detailed notification below. pic.twitter.com/X4WEkZ1rr9 — Kolkata Police (@KolkataPolice) June 5, 2026
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিরোনাম
আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
1h ago

শিরোনাম
আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
3h ago

শিরোনাম
রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
4h ago

শিরোনাম
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
7h ago

শিরোনাম
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
20h ago

শিরোনাম
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
20h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
21h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
21h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
21h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
21h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
23h ago
