Site Logo

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

EBBS Desk·
চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের
তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র বিধায়ক কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে জিতে বিধায়ক থেকে সাংসদ হওয়ার পরও যাঁরা বিরোধিতার পথে গিয়েছেন তাঁদের বার্তাও দিয়েছেন তিনি। তবে পরিবর্তিত পরিস্থিতিতে যাঁরা ভুল করছেন. তাঁদের দিকে যে চোখ বন্ধ করে থাকা সম্ভব নয়, এবার সেদিক থেকেও অবস্থান স্পষ্ট করে দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশে থাকলেও একই ভুলের সঙ্গে দেবেন না তিনি, এবার সোশ্যাল মিডিয়ায় সেই বার্তাই কুণাল ঘোষের। নতুন করে দলের পদক্ষেপে এবার বিধায়ক কুণাল ঘোষের নতুন বার্তা সোশ্যাল মিডিয়ায়। তিনি তুলে ধরেন, আমি তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতাদির প্রতীকে জেতা বিধায়ক। যাঁরা নির্বাচনের এক মাসের মধ্যে বিরোধী বিজেপির পৃষ্ঠপোষকতায় নিজেদের রহস্যজনক ব্যক্তিস্বার্থ রক্ষার জন্য মমতাদির সঙ্গে বিশ্বাসঘাতকতা (betray) করেছে, তাঁদের আমি সমর্থন করি না। আমি মমতাদির পাশে রয়েছি। তবে এর পাশাপাশি কুণাল সতর্ক করে দেন, তবুও যদি দলের ভুলগুলি সংশোধনের বদলে বিভিন্ন ক্ষেত্রে সেই ভুলই চলতে থাকে, সেগুলি দেখেও আমি চোখ বন্ধ করে থাকতে পারব না। বিভিন্ন জেলা থেকে ছাত্র ও যুব নেতারা আমার সঙ্গে যোগাযোগ করছেন, অনেক কথা বলছেন - আমি শুনছি, আমি শুনব। তাঁরা তাঁদের সঙ্গে কথা বলার অনুরোধ করেছেন, আমি বসব। তারপর কি হবে, তার পরে দেখা যাবে। আরও পড়ুন : কলকাতায় ৬০টি নিউ জেনারেশন মেট্রো: প্রতিশ্রুতি রেলমন্ত্রীর আর সেখানেই কুণাল ঘোষের স্পষ্ট বার্তা, আমি মমতাদির (Mamata Banerjee) সঙ্গে রয়েছি। কিন্তু সেই একই ভুলের পুণরাবৃত্তির সঙ্গে নেই। বিশ্বাসঘাতকতার সঙ্গেও নেই। চোখ, কান, মাথা, হৃদয় ও কণ্ঠের সম্পূর্ণ ব্যবহার জারি থাকবে। ভিতরে ও বাইরে। - - - -

Sponsored

Sranchi In Article

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →