দেশ বেচেছেন মোদি: লোকসভায় সুযোগ পেয়ে মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে তোপ রাহুলের

শেষ পর্যন্ত লোকসভার বাজেট অধিবেশনে বক্তব্য রাখার সুযোগ পেলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বাজেট অধিবেশনে বলার সুযোগ পেয়েই ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি (India-USA trade deal) নিয়ে কেন্দ্রের মধ্যে সরকারকে সরাসরি আক্রমণ করেন বিরোধী দলনেতা (LoP)। দাবি করেন এই চুক্তির মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) গোটা দেশ বিক্রি করে দিয়েছেন মার্কিন প্রশাসনের কাছে।
Sponsored

বাজেট অধিবেশনের প্রথম থেকেই বিরোধী দলগুলি মোদি সরকারকে মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আক্রমণের মুখে রেখেছে। এবার একই পথে বিরোধী দলনেতা। তিনি দাবি করেন যেখানে ভারতের উপর মার্কিন শুল্ক (tariff) ৩ শতাংশ থেকে শুরু হয়েছিল, সেখানে এখন ৬ গুণ বেড়ে তা ১৮ শতাংশ করেছেন প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi)। উল্টো দিকে মার্কিন সামগ্রীতে ভারতীয় শুল্ক যেখানে ১৬ শতাংশ ছিল, তা কমিয়ে শূন্য করে দিতে বাধ্য হয়েছেন।
সেই সঙ্গে রাহুলের (Rahul Gandhi) দাবি, ভারত কোন পথে চলবে তাও এখন আমেরিকা নিয়ন্ত্রণ করছে। এর উদাহরণ হিসাবে তিনি তুলে ধরেন - তেল (crude oil) কেনার প্রসঙ্গ। ভারতকে এখন সবসময় নজরদারির অধীনে থাকতে হবে যে, ভারত রাশিয়া থেকে ফেলছে কিনা। তাহলেই আমেরিকা শাস্তি দেবে। আবার আমেরিকা যে দেশ চাইবে, সেই দেশ থেকে তেল কিনতে বাধ্য থাকবে ভারত।
শুধুমাত্র তেল কেনার ক্ষেত্রে নয়, ডিজিটাল ক্ষেত্রেও কিভাবে আমেরিকার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে সব চুক্তি তার তথ্য পেশ করে তিনি। দাবি করেন ডিজিটাল বাণিজ্যের (digital trade) সমস্ত আইন ও ডিজিটাল ট্যাক্স নির্ণয়ের দায়িত্ব আমেরিকার হাতে দেওয়া হয়েছে। পাশাপাশি সমস্ত সোর্স কোড আমেরিকার কাছে উন্মুক্ত করে দিয়েছে ভারত এই বাণিজ্য চুক্তির মধ্যে দিয়ে।
পাশাপাশি ভারত মার্কিন বাণিজ্য চুক্তিতে কিভাবে ভারতীয় বস্ত্র শিল্প ক্ষতির মুখে পড়ছে, তা তুলে ধরেন লোকসভায় রাহুল গান্ধী। তুলে ধরেন ভারতের কৃষকদের ক্ষতির দিকটিও। সেখানে তিনি দাবি করেন, আদতে এভাবেই ভারতকে বিক্রি করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। নিশ্চিতভাবে তিনি এভাবে বিক্রি করে দিতে চাননি। কিন্তু তিনি বাধ্য হয়েছেন। কারণ আমেরিকা (USA) আষ্টেপিষ্টে তাঁর গলা চেপে ধরেছিল।
আরও পড়ুন : অভিষেকের ‘Two India’-র ভিডিও পোস্ট বীর দাসের, কী প্রতিক্রিয়া লোকসভার দলনেতার!
তবে শুধুমাত্র বিজেপিকে দোষারোপ করা নয়, লোকসভার বাজেট বক্তৃতায় কোন পথে এগোলে আমেরিকার সঙ্গে এই সর্বনাশা চুক্তি এড়িয়ে যাওয়া যেত, সেই পয়েন্টও তুলে ধরেছেন রাহুল। এমনকি সেই বক্তব্য রাখার সময় তিনি দাবি করেন ইন্ডিয়া জোটের পক্ষ থেকে এই চুক্তি হলে তা কেমন হত।
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
3h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
7h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
9h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
11h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
14h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
