Site Logo

উজাড় হবে ২৪টি গ্রাম: মধ্যপ্রদেশে প্রতিবাদের জেরে বন্ধ মোদির ৪৯০০০ কোটির প্রকল্প

EBBS Desk·
উজাড় হবে ২৪টি গ্রাম: মধ্যপ্রদেশে প্রতিবাদের জেরে বন্ধ মোদির ৪৯০০০ কোটির প্রকল্প

বিজেপি রাজ্যেই গ্রামবাসীদের প্রতিরোধের মুখে থমকে গেল প্রধানমন্ত্রীর শিলান্যাস করা প্রকল্প। বিজেপির প্রকল্পগুলির সঙ্গে যেভাবে জনজীবনের উন্নয়নের থেকে বেশি হাহাকার জড়িয়ে থাকে, আরও একবার প্রমাণিত হল মধ্যপ্রদেশে (Madhyapradesh)। ২৪ টি গ্রামের বাসিন্দাদের প্রতিরোধের মুখে স্থগিত হল কেন-বেতোয়া সংযোগকারী প্রকল্প (Ken Betwa link project)।

Sponsored

Sranchi In Article

২০২৪ সালের লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) মধ্যপ্রদেশ ও উত্তর প্রদেশের যৌথ উন্নয়নের দাবি জানিয়ে কেন-বেতোয়া নদী প্রকল্পের (Ken Betwa link project) ঘোষণা করেছিলেন। তার জন্য প্রায় ৪৯ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছিল। তবে প্রথম থেকেই এই প্রকল্প নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন পরিবেশ কর্মীরা।

মধ্যপ্রদেশের জঙ্গলে ঘেরা বিস্তীর্ণ অঞ্চল ও জনবসতিপূর্ণ এলাকা দিয়ে খাল খনন করে, বাঁধ বানিয়ে কেন-বেতোয়া নদী প্রকল্পের পরিকল্পনা হয়েছিল। পরিবেশ আন্দোলনকারীদের অভিযোগ ছিল, এর ফলে মধ্য ভারতের ফুসফুস যে অরণ্যভূমি, তা ক্ষতিগ্রস্ত হবে। প্রভাব পড়বে সেখানকার বিরাট এলাকার অরণ্যের প্রাণী, এমনকি বাঘ প্রজননের উপরও।

সেই অভিযোগকে ধর্তব্যের মধ্যেই আনেনি কেন্দ্রের বিজেপি সরকার। তবে এবার আন্দোলনে প্রকল্পের কারণে ক্ষতির মুখে পড়া মধ্যপ্রদেশের (Madhyapradesh) ২৪টি গ্রাম। তাঁদের দাবি, জমি হারালে তাঁরা জীবন জীবিকার পথ সবই হারাবেন। বুন্দেলখন্ড, পান্না, ছতরপুর এলাকার গ্রামের মহিলারা সামিল হন প্রতিবাদে। নিজেদের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জমিটুকু রক্ষা করার জন্য আন্দোলনে নামেন তাণরা।

এপ্রিলের শুরু থেকে আরম্ভ হওয়া এই আন্দোলন একসময় হিংসাত্মক চেহারাও নেয়। তবে অভিনব চিতা আন্দোলন করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন গ্রামবাসীরা। কখনও চিতার ওপর শুয়ে, কখনও কেন নদীর বুক জ্বলে দাঁড়িয়ে গলায় ফাঁস লাগিয়ে প্রতিবাদ করেন তাঁরা। তাঁদের প্রতিবাদে জেরে আলোচনায় বসতে রাজি হয় প্রশাসন।

আরও পড়ুন : পহেলগাম হামলার এক বছর পার, কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ বিতানের পরিবারের 

গ্রামবাসীরা দাবি করেন তারা তাদের জমি জীবিকা হারানোর ন্যায্য দাম বা নতুন করে বসতি গড়ে তোলার কোন প্রতিশ্রুতি পাননি। তাঁদের দাবি মেনে মধ্যপ্রদেশ প্রশাসন আলোচনা শুরু করেছে। তবে আপাতত ২০২৪ সালের ডিসেম্বর মাসে শিলান্যাস করা নরেন্দ্র মোদির এই প্রকল্প বন্ধ রাখতে বাধ্য হয়েছে কেন্দ্রের প্রশাসন।

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →