প্রয়াণ দিবসে সন্ধ্যা, প্রতুল, বাপি স্মরণ: শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

তিন প্রখ্যাত সংগীত ব্যক্তিত্বের প্রয়াণ দিবসে তাঁদের স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার নিজের এক্স হ্যান্ডেলে আলাদা আলাদা পোস্টে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। শ্রদ্ধা জানান কিংবদন্তি গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রখ্যাত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়, ডিস্কো ড্যান্সার খ্যাত বাপি লাহিড়িকে।
স্বর্ণযুগের কিংবদন্তী গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় ভূষিত হয়েছেন গীতশ্রী সম্মানে, পেয়েছেন বঙ্গবিভূষণ। হাতে উঠেছিল জাতীয় সম্মানও। নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি লেখেন, ''বাংলা সংগীত জগতের নক্ষত্র, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে তাঁকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। তাঁর অসামান্য কণ্ঠ আজও বাঙালির মননে ও আবেগে মিশে আছে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরা তাঁকে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে ভূষিত করতে পেরে গর্বিত বোধ করি। কিন্তু তিনি শুধুমাত্র একজন প্রবাদপ্রতিম শিল্পী ছিলেন না, ব্যক্তিগতভাবে, তিনি ছিলেন আমার বড় দিদির মতো - এক পরম নির্ভরযোগ্য আশ্রয় এবং ভালোবাসার জায়গা। তাঁর সঙ্গে কাটানো দীর্ঘ সময়, অজস্র আলাপচারিতা আজও আমার মনের মণিকোঠায় উজ্জ্বল। বাংলা গানের আকাশে তিনি ধ্রুবতারা হয়ে থাকবেন ঠিকই, কিন্তু আমার কাছে তিনি চিরকাল রয়ে যাবেন আমার সেই প্রিয় মানুষটি হিসেবে, যাঁর অভাব কোনওদিন পূরণ হওয়ার নয়।'' আরও পড়ুন: শিবরাত্রিতে ধর্মীয় সম্প্রীতির বার্তা, স্যোশাল মিডিয়া পোস্টে মন্দির উন্নয়নের উল্লেখ মমতারবাংলা সংগীত জগতের নক্ষত্র, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে তাঁকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম।
তাঁর অসামান্য কণ্ঠ আজও বাঙালির মননে ও আবেগে মিশে আছে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরা তাঁকে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে ভূষিত করতে পেরে গর্বিত বোধ করি। কিন্তু তিনি শুধুমাত্র একজন… — Mamata Banerjee (@MamataOfficial) February 15, 2026
দীর্ঘ রোগভোগের পর ১৫ ফেব্রুয়ারি ২০২৫ প্রয়াত হয়েছিলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। শিল্পীর প্রয়াণের খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়েছিলেন অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন। রবীন্দ্রসদনে শেষ শ্রদ্ধা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর প্রয়াণ দিবসে প্রতুল মুখোপাধ্যায়ের সঙ্গে কাটানো মুহূর্তের কথা নিজের এক্স পোস্টে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, ''প্রখ্যাত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের প্রয়াণ বার্ষিকীতে তাঁকে জানাই আমার গভীর শ্রদ্ধা। ‘আমি বাংলায় গান গাই’— এর মতো তাঁর অনেক গান বাংলার মানুষের স্মৃতিতে চিরকাল অমলিন থাকবে। বাংলা গানে অসাধারণ অবদানের জন্য আমাদের সরকার তাঁকে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে ভূষিত করেছে। এজন্য আমি গর্বিত। প্রতুলদার সঙ্গে আমার দীর্ঘদিনের ব্যক্তিগত হৃদ্যতাও ছিল। মানুষের জন্য লড়াইয়ে আমি সবসময় তাঁকে পাশে পেয়েছি।''প্রখ্যাত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের প্রয়াণ বার্ষিকীতে তাঁকে জানাই আমার গভীর শ্রদ্ধা।
‘আমি বাংলায় গান গাই’— এর মতো তাঁর অনেক গান বাংলার মানুষের স্মৃতিতে চিরকাল অমলিন থাকবে। বাংলা গানে অসাধারণ অবদানের জন্য আমাদের সরকার তাঁকে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে ভূষিত করেছে। এজন্য আমি… — Mamata Banerjee (@MamataOfficial) February 15, 2026
মাত্র ৬৯ বছরে মুম্বইয়ের জুহুর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় বাপি লাহিড়ির। ১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি ছায়াছবির জগতে জনপ্রিয় নাম বাপি লাহিড়ি। বলিউডে 'ডিস্কো ডান্সার', 'চলতে চলতে', 'শরাবি', বাংলায় 'অমর সঙ্গী', 'আশা ও ভালবাসা', 'আমার তুমি', 'অমর প্রেম' প্রভৃতি ছবিতে সুর দিয়েছেন তিনি। এছাড়াও গেয়েছেন বহু গান। এদিন তাঁর প্রয়াণ দিবসে নিজের সোশ্যাল হ্যান্ডেলে শ্রদ্ধার্ঘ্য জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, ''ভারতীয় সংগীত জগতের অন্যতম নক্ষত্র বাপি লাহিড়ির প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা। তাঁকে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে ভূষিত করতে পেরে আমরা গর্বিত।'' - - -ভারতীয় সংগীত জগতের অন্যতম নক্ষত্র বাপি লাহিড়ির প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা। তাঁকে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে ভূষিত করতে পেরে আমরা গর্বিত।
— Mamata Banerjee (@MamataOfficial) February 15, 2026
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিরোনাম
রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
Just now

শিরোনাম
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
3h ago

শিরোনাম
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
16h ago

শিরোনাম
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
16h ago

শিরোনাম
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
16h ago

শিরোনাম
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
16h ago
More from শিরোনাম
View All →
ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
17h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
17h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
18h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
19h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
20h ago
