Site Logo

কলকাতাকে হেরিটেজ বানানো নিয়ে বিজেপির মিথ্যাচার! ফাঁস করলেন মমতা

EBBS Desk·
কলকাতাকে হেরিটেজ বানানো নিয়ে বিজেপির মিথ্যাচার! ফাঁস করলেন মমতা

বাংলায় নির্বাচনের আগে একদিকে বিজেপির নেতাদের মিথ্যাচার। অন্যদিকে নির্বাচন কমিশনের অত্যাচার। কলকাতা শহরের ভোট যত এগিয়ে আসছে তত এবার শহর নিয়ে কুৎসায় বিজেপির কেন্দ্রের নেতারা। ভবানীপুরে (Bhawanipur) নির্বাচনী প্রচারে বিজেপির মিথ্যাচার ফাঁস করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গে যেভাবে নির্বাচন কমিশন এসআইআরের (SIR) মাধ্যমে বাংলার ভোটারদের নাম ভোটার তালিকা (voter list) থেকে বাদ দিতে তৎপর হয়েছে, তাতে সকাল সকাল ভোট দিতে যাওয়ার পরামর্শ দিলেন মমতা। তুলে ধরলেন প্রথম দফার ভোটের উদাহরণ।

Sponsored

Sranchi In Article

কলকাতা শহরকে হেরিটেজ বানানো নিয়ে প্রতিশ্রুতি দিতে এসেছে বিজেপি। তাঁদের নির্বাচনী প্রচারে উল্লেখ করা হচ্ছে সেই প্রতিশ্রুতি। আদতে বাংলার বর্তমান প্রশাসনই যে সেই কাজ সেরে ফেলেছে, বিজেপির মিথ্যে প্রচারের মুখোশ খুলে তা স্পষ্ট করলেন মমতা। মমতা বন্দ্যোপাধ্য়ায় জানান, কলকাতা ইউনেস্কোর হেরিটেজ সম্মান পেতে চলেছে। এখানে কোনও কৃতিত্ব মোদিজির নেই। আমরা এটা অধিগ্রহণ করেছি। দীর্ঘদিন ধরে। আমরা করি আর আপনারা মিথ্যে বলেন। আমাদের কাছে সব কাগজ আছে। ইউনেস্কোর সঙ্গে আমাদের কথার সব প্রামাণ্য নথি আমাদের কাছে আছে। আট পাতার নথি রয়েছে। বিজেপি (BJP) মিথ্যে কথা বলছে। ওরা হোর্ডিং লাগিয়ে বলছে আমরা করব। কি মিথ্যে কথা বলে ওরা। বলছে আমরা করব। আমরা তো করে দিয়েছি।

এখানেই বিজেপির মিথ্যাচার শেষ নয়। রাজ্যে সপ্তম পে কমিশন (seventh pay commission) চালু নিয়েও বিজেপির মিথ্যাচারের মুখোশ আরও একবার খুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বলছে আমরা সপ্তম পে কমিশন করব। আমরা তো ফেব্রুয়ারিতে করে দিয়েছি। দলের লোকেরা যা বলছে তা-ই বলে বেড়াচ্ছে। যে চেয়ারে আছেন সেই চেয়ারের তো একটা মর্যাদা রয়েছে। চেয়ারের মর্যাদা এরা নষ্ট করে দিচ্ছে। দুঃখের বিষয়।

আদতে বিজেপির দিল্লির নেতারা যে বারবার বাংলা ও বাঙালিকে অপমানেই রত, তা বারবার প্রমাণিত হয়েছে। কলকাতার নির্বাচনের আগে কলকাতার দরিদ্র মানুষদের নিয়ে যেভাবে অপমানজনক কথা অমিত শাহ বলছেন, তারও জবাব দেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের জবাব, বাংলাকে খালি আপনারা বদনাম করেন। আপনি কী বলছেন? কলকাতাকে আমরা ঝুপড়ি বানিয়ে দিয়েছি। তাহলে কি গরীব মানুষ থাকবে না? দোকানদার থাকবে না? যাঁরা আপনাদের ঘরে দোকানে কাজ করেন তাঁদের প্রয়োজন নেই? এখানে ওঁরা আপনাদের কত সাহায্য করেন। যাঁরা সাহায্য করেন তাঁদের বলছেন ঝুপড়িবাসী? এটা ঠিক নয়। আমরা তো বস্তি এলাকার নাম দিয়েছে উত্তরণ। সেখান থেকে এখন এমএ পাস করছে।

আরও পড়ুন : দু-তিনটে ক্যাম্প করো! বহিরাগত ঠেকাতে নির্দেশ তৃণমূল নেত্রীর

বিজেপির নেতাদের এই অপমানের প্রতিশোধ ভোটবাক্সে দেওয়ার বার্তা দিয়ে ভবানীপুরের মানুষকে সকাল সকাল ভোট দেওয়ার আবেদন করেন তিনি। প্রথম দফার নির্বাচনে নির্বাচনের শুরু থেকে যেভাবে বিপুল ভোটারদের লাইন দিয়ে ভোট দিতে দেখা গিয়েছিল, সেই কথাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। তাঁর আবেদন, সকাল সকাল ভোট দিন। যেমন গ্রামবাংলায় আপনারা দেখেছেন। লোকেরা সকাল ১০টার ৬৫ শতাংশ ভোট দিয়ে ফেলেছে। সব মা-বোন-ভাইয়েরা বেরিয়েছেন। সবাই ভোট দিয়েছেন। আপনাদের কাছেও আমার অনুরোধ থাকল। পুলিশ আপনাদের এখানে গড়বড় করবে। বাইক বন্ধ। দোকান বন্ধ। সব বন্ধ। শুধু তোমরা একা চলবে আর কেউ চলবে না। মানুষ বিপদে পড়লে কী করে চলবে? কোর্টে কেস করে আটকানো হয়েছে। জোর জুলুম করছে। হামলা করছে। অত্যাচার করছে। সকাল সকাল ভোট দিন। নিজেদের অধিকার রক্ষা করুন।

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →