এরকম মিথ্যাবাদী-উদ্ধত নির্বাচন কমিশন দেখিনি! জ্ঞানেশের বৈঠক বয়কট করে তীব্র আক্রমণ মমতার

"এরকম মিথ্যাবাদী কমিশন আমি কখনও দেখিনি। বহুদিন রাজনীতি করেছি, এরকম ঔদ্ধত্য আগে দেখিনি আমি।" সোমবার, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) সঙ্গে বৈঠক বয়কট করে বেরিয়ে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-সহ তৃণমূলের তিন সাংসদ ও এসআইআর ‘আতঙ্কে’ মৃতদের পরিবারের সদস্যরা। বৈঠক থেকে বেরিয়ে মমতা বলেন, “আমাদের অসম্মান, অপমান করা হয়েছে।“
Sponsored

পূর্ব নির্ধারিত সূচি মেনে এদিন বিকেল চারটে নাগাদ জাতীয় নির্বাচন কমিশনের দফতরে পৌঁছন তৃণমূল (TMC) সুপ্রিমো-সহ অন্যান্যরা। ঘণ্টা খানেক পরে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভে ফেটে পড়েন মমতা। তাঁর কথায়, “আমি অনেক দিন দিল্লিতে রাজনীতি করেছি। মন্ত্রীও ছিলাম। কিন্তু এত দিনে এমন অহঙ্কারী নির্বাচন কমিশন দেখিনি।“
জীবিত হয়েও নির্বাচন কমিশনের (Election Commission) খাতায় ‘মৃত’, এমন ভোটাররাও ছিলেন বৈঠকে। মুখ্যমন্ত্রী বলেন, “এই SIR পুরো অগণতান্ত্রিক, অসংসদীয়। আমি অনেকদিন দিল্লিতে রাজনীতি করেছি। মন্ত্রী ছিলাম, সাংসদ ছিলাম। কোনদিন এমন ইলেকশন কমিশন দেখিনি যে এত মিথ্যাবাদী আরোগ্যান্ট। জ্ঞানেশ কুমার খুব ভালো মিথ্যেবাদী। অনেক নির্বাচন কমিশন দেখেছি। কিন্তু, কমিশনকে এরকম তোতাপাখি কেউ বানায়নি।“ 
মমতা (Mamata Banerjee) প্রশ্ন তোলেন, “আপনার যদি এসআইআর করতেই হত, তাহলে ২০০২ সালের পর এতদিন কেন করলেন না? কেন তিন মাসে করলেন? যদি করতেই হত, যে রাজ্যগুলিতে ভোট হচ্ছে, সেগুলি ছাড়া অন্য রাজ্যে করতেন। পরে ভোট হয়ে গেলে এসআইআর করতেন। বাংলাকে কেন টার্গেট করা হচ্ছে? ওঁদের বলেছি আমরা আপনাদের কুর্সিকে সম্মান করি। কিন্তু জেনে রাখা ভালো কারও জন্য কুর্সি চিরন্তন নয়। একদিন যেতেই হবে।“ সীমা খান্নাকে নিশানা করে তৃণমূল সুপ্রিমো বলেন, “সীমা খান্না কে? নির্বাচন কমিশনের কেউ তিনি নন। বিজেপির আইটি সেলের সদস্য। ৫৮ লক্ষকে বাদ দিয়ে দিয়েছেন। কিন্তু কমিশন এই নিয়ে একটা প্রশ্নও করেনি।“
আরও খবর: SIR-হেনস্থার প্রতিবাদ: কালো চাদর নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে মমতা, কালো পোশাকে অভিষেক-সহ অন্যান্যরা
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক বয়কট করে বেরিয়ে আসেন বাংলার মুখ্যমন্ত্রী। বৈধ ভোটারের নাম বাদ নিয়ে সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বিয়ের পর পদবি বদল হলেও নাম বাদ দিচ্ছে। জীবিতদের মৃত বলে ঘোষণা করে দিচ্ছে। ৫৮ লক্ষ মানুষকে নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছেন। তাঁদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। এআই দিয়ে নাম বাদ দেওয়া হচ্ছে। আজকে যদি অটলজি বেঁচে থাকতেন, উনি কি জন্ম শংসাপত্র দিতে পারতেন? সাধারণ মানুষ সরকার নির্বাচিত করবে নাকি ভোটের আগে নির্বাচন কমিশন সরকার ঠিক করবে? নির্বাচনের আগে কমিশন দখল নিতে চায়। বিজেপি কতদিন থাকে আমরা দেখবো। সুপ্রিম কোর্টের নির্দেশও মানছে না কমিশন। বিজেপির দালাল। এমন আচরণ করছেন যেন উনি জমিদার, আর আমরা চাকর। নির্বাচন কমিশন মিথ্যেবাদী। এমন উদ্ধত কমিশন আগে দেখিনি। CEC আমাদের কথা শোনেনি, এই বৈঠক আমরা বয়কট করছি। আমাদের অসম্মান, অপমান করা হয়েছে।“
মমতার কথায় সমর্থন জানিয়ে আক্রান্ত পরিবারে সদস্যরাও অভিযোগ করেন, নির্বাচন কমিশনার দুর্ব্যবহার করেছেন।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
2h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
5h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
18h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
18h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
18h ago
More from শিরোনাম
View All →
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
19h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
19h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
19h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
20h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
21h ago
