একুশে জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চ হুঙ্কার তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারীর। হাওড়া ও শিয়ালদহ স্টেশনে কর্মী-সমর্থকদের বাধা দেওয়ার অভিযোগ তুলে যুব তৃণমূল নেত্রী দাবি করেন, শত চেষ্টার পরেও এই বিশাল ভিড় প্রমাণ করে দিয়েছে যে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখা অসম্ভব। শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে প্রিয়াঙ্কা বলেন, "অনেকে ভেবেছিল তৃণমূল কংগ্রেসকে আটকে দেওয়া যাবে, কিন্তু তারা ভুলে গেছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। আমাদের রক্তে ও শিরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই-আন্দোলন। সেই আন্দোলনকে বুকে নিয়েই আমরা আগামী দিনে এগিয়ে যাব।"
আরও পড়ুন: 'ভয় দেখিয়ে ক্ষমতা দখল, গুন্ডা দমন আইন রাউলাট অ্যাক্টের থেকেও খারাপ': হুমায়ুন কবীর
তৃণমূলের কর্মী-সমর্থকদের ভিড় আটকানোর চক্রান্ত ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেন, সমস্ত বাধা অতিক্রম করে যেভাবে সাধারণ মানুষ ও ছাত্র-যুবরা ২১- এর সমাবেশে পৌঁছেছেন, তাতেই বিরোধীদের চক্রান্ত ভেস্তে গেছে। আগামী দিনে যুব তৃণমূল কংগ্রেস এবং IT সেল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংগঠনকে আরও শক্তিশালী করার আশা প্রকাশ করেন টিএমসিপি সভানেত্রী।
















