STF-র জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা, একই দিনে আত্মসমর্পণ মাওনেতারও: সহযোদ্ধাদের মূলস্রোতে ফেরার আহ্বান

কলকাতা পুলিশের জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা বিশ্বাস (Shradha Biswas) ওরফে বেলা। বছর ষাটের ওই মাওবাদী নেত্রীর (Maoist Leader) বিরুদ্ধে ২০টিরও বেশি মামলা বিচারাধীন। মাথার দাম ছিল ১৫ লক্ষ টাকা। উত্তর কাশীপুর থেকে তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ (STF)। মঙ্গলবার, সাংবাদিক বৈঠক করে একথা জানান কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা (Ajay Nanda)। একই সঙ্গে এদিন আত্মসমর্পণ করেন মাধাই পাত্র নামে এক মাওবাদী নেতা। নিজের দলের সদস্যদেরও পার্টি ছেড়ে মূলস্রোতে ফিরে আসার আহ্বান জানান তিনি।
Sponsored

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতার পুলিশ কমিশনার (Kolkata Police Commissioner) জানান, কলকাতা পুলিশের এসটিএফ (STF) উত্তর কাশীপুর থেকে শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলাকে গ্রেফতার করেছে। পূর্ব ও পশ্চিম সিংভূম এলাকায় সক্রিয় শ্রদ্ধা বিহার-ঝাড়খণ্ড বেঙ্গল রিজিওনাল কমিটির সদস্য ছিলেন। তাঁর শারীরিক পরিস্থিতি ভালো নয় বলে জানিয়েছেন অজয় নন্দা। তিনি জানান, এই মাওনেত্রীর বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। সূত্রের খবর শ্রদ্ধার বিরুদ্ধে ২০টিরও বেশি মামলা বিচারাধীন। তাঁর মাথার দাম ১৫ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল। আগেও তাঁকে গ্রেফতার করা হয়। যেহেতু এই মাওবাদী নেত্রী ঝাড়খণ্ডে সক্রিয় ছিলেন সেই কারণে ঝাড়খণ্ড পুলিশ এখানে এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানান কলকাতার পুলিশ কমিশনার।
এদিন আরও এক মাওবাদী নেতা মাধাই পাত্র কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তিনি দীর্ঘদিন ধরে মাওবাদীদের সশস্ত্র বাহিনীর সঙ্গে কাজ করেছেন বলে জানান অজয় নন্দা। মূল স্রোতে ফিরতে চেয়েই তিনি আত্মসমপর্ণ করতে চান বলে জানায় পুলিশ। পুলিশ কমিশনার জানান, “অনেক দিন মাওবাদী কার্যকলাপ করার পরে তিনি এখন আত্মসমর্পণ করে সাধারণ জীবনযাপন করতে চাইছেন। তিনি মূলস্রোতে ফিরতে চাইছেন। আমাদের যে আত্মসমর্পণ এবং পুনর্বাসন প্রকল্প রয়েছে, সেই অনুযায়ী তাঁকে সাহায্য করা হবে।” এর পরে মাধাইকে সাংবাদিকদের মুখোমুখি আনে পুলিশ।
আরও খবর: বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগে কড়া পদক্ষেপ, সাসপেন্ড বারুইপুর থানার IC-SI
মাধাই জানান, "পার্টিতে যুক্ত হওয়ার সময় রীতিনীতি ভাল ছিল। কিন্তু পরে সব বদলে যায়। সমাজের পরিবর্তন হয়েছে। সেই সব বিচার করে সমাজে মুখ্য ধারায় ফিরে আসার চিন্তা করেছি। মুখ্যধারায় কাজকর্ম করতে চাই।" সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাওবাদী নেতা জানান, "অনেক সংগঠনে কাজ করেছি। শেষবার ছিলাম সারেন্ডায়। ওখানে থেকে আমার শারীরিক অবস্থা খারার হয়ে যায়। আমি ইনচার্জের কাছে অনুমতি নিয়ে এসে সারেন্ডার করতে এসেছি।" শেষে সব মাওবাদী নেতা-কর্মীদের মূলস্রোতে ফেরার আহ্বান জানান মাধাই।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
8h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
12h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
14h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
15h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
18h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
