ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের নাম, পরিচয় জানা যায়নি। এছাড়া এদিনের ঘটনায় একাধিক বাসযাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পরে আহতদের জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।
Sponsored

স্থানীয়রা জানান, একটি ট্রাকের সামনের চাকা নষ্ট হয়ে যাওয়ায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। সেই সময় শিলিগুড়ি থেকে কোচবিহারগামী একটি বাস হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা মারে। স্থানীয়রা প্রথমে উদ্ধারকাজ শুরু করে। খবর পেয়ে পুলিশ এসে আহতদের চিকিৎসার জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। কয়েকজন আহতদের ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। সূত্রের খবর, ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজনের এবং জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয় তবে চিকিৎসা চলাকালীন বাকি দু’জনের মৃত্যু হয়। আরও পড়ুন: তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু
Sponsored

মোট ৩৯ জনকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে তাঁদের মধ্যে ১৮ জন আইসিইউতে ভর্তি রয়েছেন। আহতদের মধ্যে ৩ বছরের এক শিশুর অবস্থা বেশ আশঙ্কাজনক। ময়নাগুড়ির আইসি সুবল ঘোষ এই ঘটনা প্রসঙ্গে বলেন, স্থানীয় বাসিন্দারা প্রথমে ছুটে আসেন। উদ্ধারকার্য শুরু হয়েছে। স্থানীয়রা রাস্তার অন্যান্য গাড়ি দাঁড় করিয়ে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পরে অ্যাম্বুল্যান্সও এসেছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
8h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
9h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
9h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
9h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
9h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
9h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
11h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
11h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
12h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
12h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
13h ago
