Site Logo

বাংলা থেকে আমার দিদি: কমিশনের বিরুদ্ধে মমতার লড়াইয়ের কাহিনী সংসদে পেশ কামাল হাসানের

EBBS Desk·
বাংলা থেকে আমার দিদি: কমিশনের বিরুদ্ধে মমতার লড়াইয়ের কাহিনী সংসদে পেশ কামাল হাসানের

নির্বাচনমুখী সব রাজ্যেই এসআইআর করে ন্যায্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার কাজ বিজেপির সঙ্গে যৌথভাবে চালাচ্ছে নির্বাচন কমিশন (Election Commission)। বিরোধী রাজ্য কেরালা, তামিলনাড়ুতে প্রতিবাদ হয়েছে এই নিয়ে। তবে লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত এগিয়ে নিয়ে গিয়েছেন একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার বাংলার মুখ্যমন্ত্রীর সেই লড়াইকে নিজের প্রথম বক্তৃতায় তুলে ধরলেন এমএনএম সাংসদ কামাল হাসান (Kamal Haasan)।

Sponsored

Sranchi In Article

বুধবার রাষ্ট্রপতি অভিবাসনের জবাবী ভাষণ দেন তামিলনাড়ুর (Tamilnadu) জোট সাংসদ অভিনেতা কামাল হাসান। সংসদে এটিই ছিল তাঁর প্রথম বক্তৃতা। নিজের রাজ্যবাসী তথা দেশের মানুষের জন প্রতিনিধিদের দায়িত্ব স্মরণ করাতে গিয়ে নির্বাচন কমিশনের প্রসঙ্গ রাজ্যসভায় টেনে আনেন সাংসদ কামাল।

Sponsored

Merlin In Article

তিনি উল্লেখ করেন, নির্বাচন কমিশন সব রাজ্যে একটি রোগ ছড়িয়ে দিচ্ছে। যা বিহার থেকে শুরু হয়েছিল। তামিলনাড়ুতেও সেই একই রোগ ছড়াচ্ছে নির্বাচন কমিশন। যাঁর নাম তিনি দিয়েছেন - জীবিত মৃতদের বানান সংশোধনের কাহিনী (Spell check story of the Living Dead)। যার ফলে জীবিত ব্যক্তিরা মৃত হয়ে যাচ্ছেন। ঠিক যেভাবে বাংলায় নির্বাচন কমিশন জীবিত ভোটারদের মৃত দেখাচ্ছে একই দোষে যে তামিলনাড়ুতেও নির্বাচন কমিশন দুষ্টু, তা স্পষ্ট করে দেন কামাল হাসান।

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

বুধবার রাজ্যসভায় তিনি উল্লেখ করেন, ইসি কথার অর্থ ইংলিশ কোচ নয়। সেই প্রসঙ্গেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াইয়ের কাহিনী ছোট্ট করে রাজ্যসভায় তুলে ধরেন এমএনএম সাংসদ কামাল। তিনি জানান, বাংলা থেকে আমার দিদি (My Didi from Bengal) কমিশনের কাছে এই অসুখ নিয়েই বারবার অভিযোগ জানিয়েছেন। যে সময়ে আমি সংসদে এই বক্তব্য রাখছি, সেই সময় তিনি আদালতেও এই নিয়ে লড়াই চালাচ্ছেন। তাঁর বক্তব্যে সমর্থন জানান রাজ্যসভার উপস্থিত বিরোধী সাংসদরা।

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →