মোথাবাড়ি কাণ্ডে চার্জশিট জমার সুপ্রিম নির্দেশ, সময় চাইল NIA

মালদহের মোথাবাড়ি (Mothabari in Malda) কাণ্ডে শুক্রবার এনআইকে (NIA) চার্জশিট জমা দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। তবে তার জন্য আপাতত কয়েকদিন সময় চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এর আগে বৃহস্পতিবার কলকাতার নগর দায়রা আদালতের বিচারক সুকুমার রায় ধৃত আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছেন। কালিয়াচকে বিডিও অফিসে বিচারকদের আটকে রাখা এবং সুজাপুরে জাতীয় সড়ক অবরোধের ঘটনায় ধৃত আইনজীবী মোফাক্কেরুল ইসলাম ও তাঁর সহযোগীকে আগেই গ্রেফতার করা হয়েছিল। আগামী ২৭ এপ্রিল পর্যন্ত মোফাক্কেরুল এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগী আকরামূল বাগানিকে এনআইএ হেফাজত মঞ্জুর করা হয়েছে। আরও পড়ুন: শান্তিপূর্ণ প্রথমদফায় বিপুল ভোটদানে খুশি প্রধান বিচারপতি সূর্য কান্ত, কমিশনের আইনজীবীকে বাংলায় আমন্ত্রণ কল্যাণের
Sponsored

বৃহস্পতিবার আদালতে এনআইএ-র আইনজীবী শ্যামল ঘোষ দাবি করেন, ১ এপ্রিল মোথাবাড়িতে যে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তার নেপথ্যে অন্যতম মূলচক্রী হলেন এই মোফাক্কেরুল ইসলাম। এনআইএ-র অভিযোগ করে পুলিশের নিরাপত্তা বলয় ভেঙে জনতাকে উসকানি দিয়েছিলেন মোফাক্কেরুল। সরকারি সম্পত্তি ভাঙচুর এবং বিশৃঙ্খলা সৃষ্টিতে তিনি ও আকরামূল সরাসরি জড়িত বলে অভিযোগ তোলে। সুজাপুরে জাতীয় সড়ক অবরোধের মূল পরিকল্পনা তাঁদেরই ছিল। তদন্তকারীরা আদালতকে জানিয়েছেন, ঘটনার আসল সত্য উদঘাটন এবং এই ষড়যন্ত্রের জাল কতদূর বিস্তৃত তা জানতেই ধৃতদের জেরা করা প্রয়োজন। ঘটনার সময় ব্যবহৃত মোবাইল ফোনগুলি বর্তমানে পুলিশের জিম্মায় রয়েছে, যা ফরেন্সিক পরীক্ষার জন্য নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
3h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
5h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
6h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
9h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
22h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
23h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
23h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
23h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
23h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
23h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
1d ago
