Site Logo

ফের ক্ষেপণাস্ত্র হামলার শিকার ভারতীয় জাহাজ 'এমটি জালবীর’

EBBS Desk·
ফের ক্ষেপণাস্ত্র হামলার শিকার ভারতীয় জাহাজ 'এমটি জালবীর’

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে একের পর এক জাহাজে হামলায় রীতিমত উদ্বেগে ভারত। বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে আরও একটি ভারতীয় পণ্যবাহী জাহাজে হামলার খবর পাওয়া গেল। MT Jalveer নামে এক ভারতীয় জাহাজ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। জাহাজটিতে কমপক্ষে ২০ জন ভারতীয় আছে বলে খবর। ঘটনাটি ওমানের শিনাস বন্দরের অদূরে ‘এমটি জালবীর’ (MT Jalveer) নামক একটি বাণিজ্যিক ট্যাঙ্কারকে কেন্দ্র করে ঘটেছে। ইতিমধ্যেই প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে জাহাজটি থেকে ধোঁয়া উঠছে। সূত্রের খবর, ভারত সরকার ওমান সরকারের সাথে যোগাযোগ করে গোটা বিষয়টি খতিয়ে দেখছে। আরও পড়ুন: মৃত ৩ ভারতীয় নাবিক! হামলা নিয়ে মুখ খুলল আমেরিকা

Sponsored

Sranchi In Article

বিস্তারিত না জানিয়ে ভারতীয় দূতাবাস নিশ্চিত করেছে যে, তারা এই সংক্রান্ত ঘটনার বিষয়ে অবগত। দূতাবাসের তরফে জানা গিয়েছে, বৃহস্পতিবার ওমানের শিনাস বন্দরের অদূরে একটি জাহাজকে কেন্দ্র করে একটি ঘটনার কথা জানা গিয়েছে। গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বিস্তারিত তথ্যের জন্য স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। সূত্রের খবর, ‘এমটি জলবীর’ (MT Jalveer)-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে জাহাজটির ইঞ্জিন রুম ও ফানেল ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রসঙ্গত, ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের অংশ হিসেবে পশ্চিম এশিয়ার জলসীমায় বেসামরিক জাহাজগুলোকে আঘাত করা হচ্ছে। ইরানকে চাপে ফেলতে হরমুজ প্রণালী অবরুদ্ধ করা হয়েছে এবং এর মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করা সন্দেহভাজন জাহাজগুলোর ওপর বারবার হামলার চেষ্টা হচ্ছে। উল্লেখ্য, পালাউ-এর পতাকাবাহী জাহাজ ‘সেত্তেবেলো’-র ওপর চালানো হামলায় ২১ জন ভারতীয় কর্মীকে উদ্ধার করা হয়েছিল। ভারতের তরফে জাহাজে হামলার তীব্র নিন্দা করা হয়েছে। মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন থেকে এফ/এ-১৮ সুপার হর্নেট দিয়ে এই হামলা চালানো হয়।

Sponsored

Merlin In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →