সাফল্য তেলেঙ্গানায়: আত্মসমর্পণ মাও রাজ্য সাধারণ সম্পাদকের

মাওবাদী দমনে নতুন করে সাফল্য কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের। তেলেঙ্গানায় আত্মসমর্পণ শীর্ষ মাওবাদী নেতা টিপ্পিরি তিরুপতি (Tippiri Tirupati) ওরফে দেবজির(Devji)। তার সঙ্গে প্রায় ২০ জন সশস্ত্র ক্যাডার আত্মসমর্পণ করেছেন। সাম্প্রতিক সময়ে ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মহারাষ্ট্রে সাফল্য পেলেও তেলেঙ্গানায় এত বড় আত্মসমর্পণের ঘটনা ঘটেনি। আর এবারে একেবারে রাজ্য সাধারণ সম্পাদকের আত্মসমর্পণের নজির।
Sponsored

মাওবাদী নেতা দেবজি তেলেঙ্গানার মুলুগু (Mulugu) জেলায় আত্মসমর্পণ করেন। তাঁর মাথার উপর ছিল ২৫ লক্ষ টাকা পুরস্কার। তেলেঙ্গানা তো বটেই, দেশের অন্যতম শীর্ষ নেতা ছিলেন এই দেবজি। তার সঙ্গেই তার অনুগামী আরও প্রায় ২০ জন ক্যাডার আত্মসমর্পণ করে। যদিও এখনও পর্যন্ত তেলেঙ্গানা পুলিশ (Police) আনুষ্ঠানিক ঘোষণা করেনি। আরও পড়ুন: পাকিস্তানের জেলে বাংলার মৎস্যজীবীরা: খোঁজ নেই দুবছর, উদ্বেগে পরিবার
২০২৫ সালের মে মাসে প্রাক্তন দলীয় প্রধান নাম্বালা কেশব রাও (Nambala Keshav Rao) ওরফে বাসভরাজুর (Basavaraju) মৃত্যুর পর দেবজিকে সাধারণ সম্পাদক করা হয়। করিমনগরের (Karimnagar) বাসিন্দা দেবজি আশির দশক থেকেই মাওবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তেলেঙ্গানায় এই আত্মসমর্পণ সম্পূর্ণ হলে সেটিই হবে রাজ্যে সর্বোচ্চ পদমর্যাদার কোনও মাওবাদী নেতার আত্মসমর্পণ।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
Just now

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
4h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
17h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
18h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
18h ago
More from শিরোনাম
View All →
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
18h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
18h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
19h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
20h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
20h ago
