হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী, বুঝতে পেরেই এবার স্থানীয় মানুষদের অত্যাচারের পথে নন্দীগ্রামের (Nandigram) শুভেন্দুর (Suvendu Adhikary) নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত বিজেপি পদাধিকারী কর্মীরা। পরিস্থিতি এমন যে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতিকে দেখা যাচ্ছেন সাধারণ মানুষকে মারধর করতে। সেই ভিডিও তুলে ধরে এবার পূর্ব মেদিনীপুরের বিজেপি নেতা অশোক করণের (Ashoke Karan) গ্রেফতারি দাবি করল তৃণমূল কংগ্রেস।
Sponsored

নন্দীগ্রামের বৃন্দাবনচকের বাসিন্দা বিশ্বনাথ মাইতি আদালতের নির্দেশে বাড়ি তৈরি করছিলেন। সেখানেই চড়াও হয় বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি অশোক করণ (Ashoke Karan) ও তাঁর দলবল। আইন মেনে বাড়ি তৈরির অপরাধে তাঁকে বেধড়ক মারধর করা হয়। সেই ভিডিও তুলে ধরেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ও তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
শুধুমাত্র এই ঘটনাই নয়, হারের ভয় যেভাবে খুনের রাজনীতিতে নেমে এসেছে বিজেপি তাতে অশোক করণের মতো নেতাদের অবিলম্বে গ্রেফতারির দাবি তোলেন শশী পাঁজা (Shashi Panja) ও কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁদের দাবি, আইনি লড়াইয়ে বাধা দিতে না পেরে, পরাজিত হয়ে অশোক করণ তাঁর লোকজনদের দিয়ে বিশ্বনাথকে ধারাবাহিকভাবে হুমকি দেওয়ান। পরে অশোক নিজে এসে বিশ্বনাথকে মারধর করছে। এমনই ভয়ঙ্কর ভিডিও প্রকাশ্যে এসেছে। একজন দায়িত্বপ্রাপ্ত নেতা (BJP leader) বেপরোয়াভাবে ঢুকে গুন্ডামি করছেন। মারছেন। অবিলম্বে এই অশোক করণকে গ্রেফতার করতে হবে।
আরও পড়ুন : ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের
সেই সঙ্গে তাঁরা প্রশ্ন তোলেন নির্বাচন কমিশনের ভূমিকাতেও। তৃণমূলের প্রশ্ন, কমিশনের (Election Commission) কাছে শুভেন্দুর সাঙ্গোপাঙ্গরা যখন বিশৃঙ্খলা তৈরি করছে তখন কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? তৃণমূল কর্মী ফড়িং দাসের খুনি এবং বিশ্বনাথ মাইতিকে মারধরের সঙ্গে যুক্তদের গ্রেফতারের দাবি জানান তাঁরা। কুণাল ঘোষ দাবি করেন, পায়ের তলা থেকে ওদের মাটি সরে গিয়েছে। নন্দীগ্রাম ব্লক ওয়ানে গোহারা হারবে বিজেপি এবং ব্লক ২ সেখানেও হারবে। নন্দীগ্রামে হারতে চলেছে শুভেন্দু অধিকারী। সেই কারণে মরিয়া হয়ে এই গুন্ডাগিরি দেখা দেখাচ্ছে।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
Just now

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
1h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
16h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
20h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
22h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
23h ago
More from শিরোনাম
View All →
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago
