বড়কন্যা তৃণমূলে, এবার বিজেপি-তে ক্ষিতির ছোটকন্যা কস্তুরী!

প্রাক্তন বাম আমলের মন্ত্রী প্রয়াত ক্ষিতি গোস্বামী (Khiti Goswami) আরেক কন্যা এবার নাম লেখালেন গেরুয়া শিবিরে। দিদি বসুন্ধরা গোস্বামী (Basundhara Goswami) তৃণমূল (TMC) কাউন্সিলর। মঙ্গলবার, আরএসপি নেতা প্রয়াত ক্ষিতির ছোট কন্যা কস্তুরী গোস্বামী (Kasturi Goswami) যোগ দিলেন গেরুয়া শিবিরে। বিজেপি (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায় ও শংকর ঘোষের উপস্থিতিতে চলে যোগ দান। কস্তুরী ছাড়াও যোগ দেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন সিআরপিএফ কর্তা বিপ্লব বিশ্বাস এবং শিল্পোদ্যোগী ডঃ অক্ষয় বিঞ্জেরকাও।
Sponsored

বাম আমলের মন্ত্রী ছিলেন ক্ষিতি গোস্বামী। আজীবন আরএসপি করেছেন। কিন্তু তাঁর স্ত্রী ও মেয়েদের সঙ্গে দলের সুসম্পর্ক ছিল না। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর ক্ষিতি গোস্বামীর স্ত্রী সুনন্দা মুখোপাধ্যায় মহিলা কমিশনের চেয়ারপার্সন হন। ২০১৯-এর ২৪ ডিসেম্বর ক্ষিতি গোস্বামীর মৃত্যুর পরেই প্রশ্ন ওঠে তাঁর কন্যারা কী সক্রিয় রাজনীতি আসবেন? সেই সময় আলিমুদ্দিনের বিরুদ্ধে যথেষ্ট ক্ষোভ উগরে দেয় গোস্বামী পরিবার। এর পরেই কারাদফতরের চাকরি ছেড়ে ২০২১-এ তৃণমূলে যোগ দেন ক্ষিতির বড় কন্যা বসুন্ধরা গোস্বামী। পুরভোটে প্রার্থী হয়ে ৯৬ ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। এবার ক্ষিতির ছোট কন্যা কস্তুরীও (Kasturi Goswami) সক্রিয় রাজনীতিতে যোগ দিলেন। নাম লেখালেন পদ্ম শিবিরে।
আরও খবর: আইকনিক সংলাপের অপব্যবহার, হাইকোর্টে শত্রুঘ্ন
কদিন আগেই সিপিএম (CPIM) ছেড়েছেন প্রথমসারির যুবনেতা প্রতীক উর রহমান। তার কারণ এখনও ব্যাখ্যা করতে পারেননি সেলিমরা। এর মধ্যেই প্রয়াত বামনেতার পরের প্রজন্ম একেবারে বিরোধী শিবিরে যোগ দিল। প্রশ্ন উঠছে, তরুণ প্রজন্মে বাম সংস্কৃতি-আদর্শে কি বেধে রাখতে ব্যার্থ হচ্ছেন পক্ককেশ নেতৃত্ব! প্রাক্তন বামনেতার দুই কন্যার একেবারে বিরোধী দুই শিবিরে যোগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
7h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
11h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
13h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
14h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
17h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
