কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে আত্মহত্যায় (Suicide) প্ররোচনা দেওয়ার অভিযোগে এবার গ্রেফতার হলেন ওড়িশার পরিবহণ মন্ত্রী বিভূতিভূষণ জেনার ভাইপো। শনিবার কলেজের হস্টেলের একটি ঘর থেকে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হলে রবিবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত বিশ্বজিৎ জেনাকে মৃত ছাত্রীর কাকার লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আরও পড়ুন: সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে বিস্ফোরণ! কাতারে নিখোঁজ ১৮, আহত ৫৪
Sponsored

জানা যাচ্ছে,মৃত ছাত্রী ওড়িশার গঞ্জাম জেলার বেসরকারি এক ইঞ্জিনিয়ারিং কলেজের BCA (ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন) বিভাগের পড়ুয়া ছিলেন। তিনি কলেজের হস্টেলে তাঁর বোন এবং তিন সহপাঠীর সঙ্গে থাকতেন। এই কলেজেরই পড়ুয়া ছিলেন অভিযুক্ত। মৃত ছাত্রী এবং অভিযুক্ত বেশ ভালো বন্ধু ছিলেন। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, সেটা এখনও জানা যায়নি। বেরহামপুরের পুলিশ সুপার সারভানা বিবেক এম এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফরেনসিক দলও ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। মৃত ছাত্রী ও অভিযুক্ত যুবকের ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে যদিও মৃত ছাত্রীর রুমমেটদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Sponsored

স্বাভাবিকভাবেই এই ভয়ানক ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলেও। BJD এই ঘটনায় অভিযুক্তর কড়া শাস্তির দাবি জানিয়েছে। BJD-র গঞ্জাম জেলা সভাপতি ও প্রাক্তন বিধায়ক রমেশ চন্দ্র আয়ু পট্টনায়েক এই বিষয়ে জানিয়েছেন, অভিযুক্তর সঙ্গে মন্ত্রীর সম্পর্ক যাই হোক না কেন, অবিলম্বে অভিযুক্তর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
8h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
9h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
9h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
9h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
9h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
9h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
11h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
11h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
12h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
12h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
13h ago
