পিএম কেয়ার নিয়ে প্রশ্ন তোলা যাবে না সংসদে: প্রধানমন্ত্রীর দফতরের নির্দেশ নিয়ে প্রশ্ন

কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগে সরব হয়েছিল বিরোধীরা ফের একবার আলোচনায় সেই পিএম কেয়ার ফান্ড (PM Care Fund)। সংসদে না কি দেশের নির্বাচিত সাংসদরা (Parliament) প্রশ্ন তুলতে পারবেন না পিএম কেয়ার ফান্ড নিয়ে। লোকসভার সেক্রেটারিয়েটে (Loksabha Secretariate) চিঠি লিখে এমনটাই জানালো প্রধানমন্ত্রী পিএমও (PMO) দফতর। ইতিমধ্যেই এই তহবিল নিয়ে প্রশ্ন তোলা একাধিক সংগঠন ও কংগ্রেস এই নির্দেশ নিয়ে প্রশ্ন তুলেছে।
করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে অর্থ সংগ্রহের আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই তহবিল পিএম কেয়ার ফান্ড নামে কুখ্যাত হয়ে গিয়েছে। সেই তহবিল থেকে কীভাবে টাকা খরচ হয়েছে, তহবিলে অর্থ কারা দিয়েছিলেন। বারবার সংসদে ও সংসদের বাইরে বিরোধী দলগুলি সেই প্রশ্ন তুলেছে। কিন্তু কখনই সেই তহবিলের তথ্য প্রকাশ করেনি পিএমও। আর তারপরেই তহবিলের স্বচ্ছতা নিয়ে উঠেছে প্রশ্ন।
এবার লোকসভার সেক্রেটারিয়েটে চিঠি দিয়ে পিএমও জানিয়েছে, পিএম কেয়ার ফান্ড (PM Care Fund) ও পিএম ডিফেন্স ফান্ড (PM Defence Fund) লোকসভার (Loksabha) আলোচনার বিষয়বস্তু হতে পারে না। এই তহবিলে নাম অপ্রকাশিত রাখার শর্তে টাকা দিয়েছিলেন জনগণ। ফলে তা নিয়ে কোনও তথ্য প্রকাশ করা সম্ভব নয়, এই যুক্তি দেখানো হয় পিএমও-র তরফে।
এই চিঠির পরই সরব স্বেচ্ছাসেবী সংগঠনগুলি। প্রশ্ন তোলা হয়, পিএম কেয়ার ফান্ডের সঙ্গে প্রধানমন্ত্রী (Prime Minister), স্বরাষ্ট্র মন্ত্রী (Home Minister), অর্থমন্ত্রী (Finance Minister) ও প্রতিরক্ষা মন্ত্রী (Defence Minister) সরাসরি যুক্ত। তাহলে লোসকভার সদস্যরা এই তহবিলের সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও তা নিয়ে কেন জনসমক্ষে প্রশ্ন তোলা যাবে না। তবে কী এই তহবিল বিজেপির নিজস্ব সম্পত্তি?
আরও পড়ুন : বারবার বলতে বাধা বিরোধী দলনেতাকে: স্পিকারের বিরুদ্ধে অনাস্থার প্রস্তুতি
কংগ্রেসের তরফে ওয়ার্কিং কমিটির সদস্য পবন খেরা (Pawan Khera) প্রশ্ন তোলেন, কীভাবে পিএমও লোকসভায় এই তহবিল নিয়ে আলোচনা আটকাতে পারে? এভাবেই দেশের গণতন্ত্রের অক্সিজেন স্যাচুরেশন খুব দ্রুত পতনের দিকে এগোচ্ছে।
- - -PMO blocks Lok Sabha Secretariat from taking up questions & matters on PM CARES Fund, Prime Minister’s National Relief Fund and National Defence Fund.
Democracy’s oxygen saturation levels are falling rapidly! https://t.co/T3gnmSlN8l — Pawan Khera ?? (@Pawankhera) February 9, 2026
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিরোনাম
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
2h ago

শিরোনাম
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
15h ago

শিরোনাম
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
15h ago

শিরোনাম
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
15h ago

শিরোনাম
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
16h ago

শিরোনাম
ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
16h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
16h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
17h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
18h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
19h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
19h ago
