মাধ্যমিক পরীক্ষার মাঝেই স্কুলে গ্যাস সিলিন্ডারে ভয়ঙ্কর বিস্ফোরণ, প্রশংসনীয় পুলিশি পদক্ষেপ

পুলিশি তৎপরতায় মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Examination) প্রথম দিনেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পরীক্ষার্থীরা। তুফানগঞ্জ-১ ব্লকের নাককাটি গাছ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে হঠাৎ এভাবে আগুন লেগে যাওয়ায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়। যদিও পুলিশ ও প্রশাসনের তৎপরতায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। সোমবার নির্ধারিত সময়েই স্কুলে মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা শুরু হয়েছিল। সেখানে বালাভূত হাই স্কুল, বালাভূত বিদ্যাসাগর বিদ্যাপীঠ এবং কৃষ্ণপুর স্কুলের মোট ২০২ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছিল। এদিন পরীক্ষা চলাকালীন স্কুলের ক্যান্টিনে চা তৈরির সময় একটি গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন দেখে ছোটাছুটি শুরু হয় স্কুল চত্বরে। কিন্তু পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করেন। আরও পড়ুন: হামলার নেপথ্যে দুই মহিলা বন্দুকধারী! দায় স্বীকার BLA-এর
Sponsored

পুলিশ কর্মীরাই জ্বলন্ত সিলিন্ডারটি টেনে স্কুল ভবনের বাইরে মাঠের মাঝে নিয়ে ভিজে বস্তা চাপা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে এভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে খবর দেওয়া হয় তুফানগঞ্জ দমকল কেন্দ্রে। তবে দমকল বাহিনী পৌঁছনোর আগেই বিকট শব্দে সিলিন্ডারটি ফেটে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তুফানগঞ্জ মহকুমা শাসক কিংশুক মাইতি, এসডিপিও কান্নেধারা মনোজ কুমার সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এই মর্মে জানান পুলিশের তৎপরতায় বড় বিপদ এড়ানো গিয়েছে। বিস্ফোরণটি ফাঁকা মাঠে হওয়ায় কেউ আহত হয়নি। পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা শেষ করেছে। প্রশাসনের এই পদক্ষেপে খুশি অভিভাবকেরা ও পড়ুয়ারা।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
Just now

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
13h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
13h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
14h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
14h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
14h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
14h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
15h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
16h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
17h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
17h ago
