পোস্টাল ব্যালটে জোর করে দৃষ্টিহীনকে দিয়ে বিজেপিতে ভোট! আতঙ্কে মৃত্যু স্ত্রীর

পোস্টাল ব্যালটে (Postal Ballot) ভোটদান শুরু হতেই বিতর্ক! এক দৃষ্টিহীন বৃদ্ধার (Disabled Voter Rights) ভোট জোর করে বিজেপিতে (BJP) দেওয়ার অভিযোগ উঠলো বিএলও-এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের রায়গঞ্জের মাড়াইকুড়া এলাকায়। এই নিয়ে বচসার জেরে আতঙ্কে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের স্ত্রীর। খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয়রা।
Sponsored

যেখানে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ভোট দেওয়ার জন্য একজন সহকারী রাখার নিয়ম আছে। সেখানে স্বয়ং বিএলও-এর বিরুদ্ধে জোর করে এক দৃষ্টিহীনের ভোট বিজেপিতে দেওয়ার অভিযোগ। বিএলও-এর নাম অরূপ শূর। এদিন ৮৫-ঊর্ধ্ব এক বৃদ্ধের বাড়িতে পোস্টাল ব্যালটে ভোট নিতে যান অরূপ। অভিযোগ, ভোট দেওয়ার সময় ঘরে কাউকে থাকতে দেওয়া হয়নি। বাড়ির লোকের সামনে ভোট দেওয়ার কথা বলা হলে, বৃদ্ধের ছেলেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন। বৃদ্ধ তাঁর পছন্দের পার্টিকে ভোট দিতে চাইলে জোর করে পদ্মে ভোট দেওয়ান অরূপ। যা নিয়ে বিএলও ও ওই বৃদ্ধের মধ্যে তুমুল বচসা শুরু হয়। যার জেরে আতংকিত হয়ে পড়েন বৃদ্ধের স্ত্রী। অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আরও পড়ুন: কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান
এরপরেই ওই বিএলও-কে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা। জানা গিয়েছে, বিএলও অরূপ শূরের বিরুদ্ধে SIR-এ এলাকার একাধিক লোকের নাম কাটানোর অভিযোগ আছে। এছাড়াও, ভোটার লিস্টে বিচারাধীন অনেক ব্যক্তির নামও তিনি কাটিয়েছেন বলে অভিযোগ তুলেছে স্থানীয়রা।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

NEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজু
4h ago

ক্যাম্পাসে 'নিখোঁজ' পোস্টার! NEET-এর প্রশ্নফাঁসে অবশেষে মুখ খুললেন এক 'ইডিয়েট ফারহান'
6h ago

আপাতত মিলল না অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আবেদনের অনুমতি, রাজ্যকে কী নির্দেশ আদালতের
6h ago

এক ধাক্কায় কত বাড়ল সোনার দর! দেখে নিন এক নজরে
7h ago

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
8h ago

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
8h ago
More from শিরোনাম
View All →
প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
10h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
11h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1d ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
1d ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1d ago
